মোটা হওয়ায় ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি : বিশ্বের ১ কোটি ৩০ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মোটা হওয়ার কারণে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে মোটা হওয়ার কারণে ক্যান্সারে পুরুষের চেয়ে নারীরা মারা যাবে দ্বিগুণ। ক্যান্সার জার্নালের এক সমীক্ষা বলছে মোট হয়ে যাওয়ায় নারীদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে লিভার ক্যান্সারের। শরীরের অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে বিশ্বের ৩.৯ শতাংশ ক্যান্সার হয়। ওজনের সঙ্গে কোথাও একটা ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে এবং এতে বিশ্বের ১ কোটি ৩০ লাখ মানুষ রয়েছে মৃত্যু ঝুঁকিতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ২ কোটি ১০ লাখ নতুন ধরনের ক্যান্সার রোগের উল্লেখ পাওয়া যাবে। টাইমস অব ইন্ডিয়া
১৩ ধরনের ক্যান্সারের সঙ্গে ওবেসিটির সম্পর্ক রয়েছে বলে ওই জার্নালে উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে মেনোপজ পরবর্তী স্তন ক্যান্সার ও লিভার ক্যান্সার। রয়েছে আরও তিনটি ক্যান্সারের আশঙ্কা যার একটি হল প্রস্টেট ক্যান্সার। নতুন সমীক্ষার এক বিশেষজ্ঞ হিউনা সাং-এর কথায়, বেশিরভাগ মানুষই ওবেসিটি ও ক্যানসারের সম্পর্কের কথা জানেন না।
গত চার দশক ধরে বিভিন্ন এলাকা ভিত্তি করে এই সমীক্ষা চালিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা লক্ষ্য করেছেন পুরুষদের ক্ষেত্রে ওবেসিটির মাত্রা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মহিলাদের ক্ষেত্রে সেই পরিমাণ ২৪ শতাংশ। বিশ্বের খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তনের জেরেই মানুষের ওবেসিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে মানুষের খাবারে পুষ্টি ও এনার্জির ঘাটতি থেকে যাচ্ছে। মানুষ হারিয়ে ফেলছে শারীরিক ক্ষমতাও ।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights