মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বিজয় দিবস উদযাপন
https://www.facebook.com/USANewsNY/videos/369351313631640/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন সন্ধ্যা থেকে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল মার্কস হোম কেয়ার এবং মিডিয়া পার্টনার ছিল ইউএসএনিউজঅনলাইন.কম।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানোর পর মূল অনুষ্ঠান শুরু হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেশ ক’জন প্রবাসী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানান হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। দেশ স্বাধীনের ৪৭ বছরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচিত হয়নি। তারা নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার আহ্বান জানান। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানিয়েছেন তারা।

নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার আলমাস আলী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উদযাপন কমিটির সমন্বয়কারী মিয়া মো. দাউদ, ইমরান শাহ রন, নিউইয়র্ক স্টেট ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, ডেপুটি কমান্ডার (অর্গানাইজার) মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার (ট্রেজারার) মুক্তিযোদ্ধা মনির হোসেন, ডেপুটি কমান্ডার (কালচারাল) মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, চীফ স্পীকার নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা ও স্পেশাল স্পীকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমান্ডার ডা. আব্দুল বাতেন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

৪৮তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে ‘বিজয় স্মরণিকা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
পরে কাজী জাকির হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সংগীত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন ন্যান্সী খান, শারমিন তানিয়া, শম্পা জামান, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








