কোলকাতায় অন্ধ শিল্পীরা মঞ্চস্থ করতে যাচ্ছেন খান শওকত রচিত নাটক ‘বাংলার নবাব সিরাজউদ্দৌল্লাহ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ভারতবর্ষের দৃষ্টিহীন (অন্ধ) শিল্পীদের একমাত্র সংগঠন শ্যামবাজার অন্যদেশ থিয়েটার এর শিল্পীরা এবার মঞ্চস্থ করতে যাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ঐতিহাসিক নাটক ‘বাংলার নবাব সিরাজউদ্দৌল্লাহ’। নাটকটিতে নির্দেশক হিসেবে কাজ করবেন সুভাশিস গঙ্গোপাধ্যায়। অভিনয়ে অংশগ্রহণ করবেন একঝাক অন্ধ শিল্পী। শিল্পীদের মধ্যে রয়েছেন শিভ শংকর প্রসাদ, ভরমা সুভাস দে, রাজা নবকুমার কর্মকার, দেবাশীষ দাস, উনকু বর্মন, অরূপ সানি, সুকুমার সাঁতরা, পল্টু পরলে, সুমিতা হালদার দে, মর্জিনা খাতুন, মিনারা খাতুন, জনার্ধণ চৌধুরী, দিলীপ সরকার, সমিরণ দাশ, রাজনন্দ মিশরা এবং নিপু মন্ডল। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে রাজা ফাইজা আলম। নাটকটি দুই বাংলার যেকোন এলাকায় মঞ্চায়নে আগ্রহীদেরকে শ্যামবাজার অন্যদেশ থিয়েটার (২৯, বোস পুকুর রোড, কোলকাতা-৭০০০৪২, পশ্চিমবঙ্গ, ভারত) ফোন: +৯১ ০৯৮৩৬৪৮৫৩৯১ অথবা +৯১ ০৯৮৩১৩৪৬৬৯৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর কোলকাতার বরানগর ¯্রােত নাট্য একাডেমীর শিল্পীরা খান শওকত রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ নাটকটি মঞ্চস্থ করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’