নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসব : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সঠিক মূল্যায়ন করেনি বাংলাদেশ সরকার, দেয়নি বীর প্রতীক খেতাব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি বিজয় উৎসব উদযাপন করেছে। বাংলার বিজয় ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এই শ্লে¬াগানে নিউইয়র্কে ৪৭ তম বিজয় দিবস উদযাপন করে সংগঠনটি।
গত সোমবার কুইন্স প্যালেসে একুশে পদক প্রাপ্ত স্বাধীন বাংলার দুই কন্ঠ যোদ্ধা রবীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সহ প্রবাসের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর অনুষ্ঠানে নতুন প্রজন্মের বাংলা স্কুল শিক্ষার্থীদের পরিবেশিত কবিতা আবৃত্তি ও দেশের গান ছিলো মনোমুগ্ধকর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও আলোচনা পর্ব পরিচালনা করেন সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও ফখরুল আলম, ট্রাষ্টিবোর্ড মেম্বার ওয়াসী চৌধুরী, কাজী আজহারুল হক মিলনসহ সোসাইটির নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমী ইনক’র সভাপতি মনিকা রায়। দেশের গান পরিবেশন করেন রবীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। স্নিন্ধা ও ফাসিল কবির কাব্যসহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আবহমান বাংলার গান ও নাচ পরিবেশন করেন সংগীত একাডেমি সুর ছন্দ।

সম্মাননা পেয়ে স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের বড় অবদান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় কোন সরকারই আমাদের সঠিক মূল্যায়ন করেনি। আমাদের কোন শিল্পীকেই বীর প্রতীক খেতাব দেয়া হয়নি। অথচ আমরাই খেয়ে না খেয়ে স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রের মাধ্যমে দেশের মানুষকে উৎসাহ দিয়েছি। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই মুক্তিযোদ্ধ হয়েছে। কিন্তু আলাদা কোন স্বাধীন বেতার কেন্দ্র হয়নি। এটা একটা ইতিহাস।
প্রধান অতিথির বক্তব্যে এম আজিজ বলেন, প্রবাসে মুক্তিযোদ্ধাদের সঠিক তথ্য আমাদের জানা নেই। তবূ আমরা চেষ্টা করছি দেশের বীর সন্তানদের সম্মানিত করতে।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা অব্যাহত রাখবে বাংলাদেশ সোসাইটি বলে জানিয়েছেন সভাপতি কামাল আহমেদ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








