Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহান বিজয় দিবস পালন : আসন্ন নির্বাচনে ‘নৌকা’র প্রার্থীদের বিজয়ী করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 20, 2018 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন একাদশনির্বাচনে ‘নৌকা’র প্রার্থীদের বিজয়ী করার অঙ্গীকার মধ্যদিয়ে বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রআওয়ামী লীগ।

এ উপলক্ষ্যে গত ১৬ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসেরপালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও নির্বাচনীপ্রচার সমাবেশেল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূতমাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবেপরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও প্রচার সম্পাদক হাজী এনাম।

নূর আজম বাবু’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনএবং সকলশহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনায় অতিথি ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল করীম, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, সরাফ সরকার, ড. আব্দুল বাতেন, মুজিবুল মওলা। এছাড়াও আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কৃষিবীদ আশরাফুজ্জামান, সোলায়মান আলী, আব্দুল মালেক, তৈয়বুর রহমান টনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, আলী হোসেনগজনবী,শেখ আতিকুল ইসলাম, কফিল উদ্দিন, যুবলীগ নেতা তরিকুল হায়দার চৌধুরী, সাইকুল ইসলাম, প্রফেসরআনিসুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ নেতা দরুদ মিয়া রনেল, কবীর আলী, শ্রমিক লীগ নেতা কাজীআজিজুল হক খোকন ছাড়াওজাহাঙ্গীর এইচ মিয়া, কানেক্টিকিট  আওয়ামী লীগের লুৎফর রহমান হিমু,  তোফায়েল ইসলাম, মফিজুল ভূইয়া রুমি,জাহাঙ্গীর, ওয়াহিদ কাজী এলিন, মীর জাকির,  কবিতা দাস, জুহিরুল  ইসলাম, নূরুন নাহার গিনি, জুনায়েদ আহমেদ, হারুনউর রশীদ,আকতার হোসেন, শাহাদৎ হোসেন,নান্টু মিয়া, গোলাম কিবরীয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, ইকবাল হোসেন,ফখরউদ্দিন, জাহিদ হাসান, হাসান জিলানী, কামাল হোসেন রাকিব, আনিসুজ্জামান সবুজ প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্তবিবরণ তুলে ধরে বলেন, প্রবাস থেকেও সকল বাংলাদেশীকে সরকারের উন্নয়নের অংশীদার হতে হবে। প্রত্যক প্রবাসীকে একএকজন রাষ্ট্রদূতহিসেবে প্রবাসে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে হবে।

সভায় দলীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে অগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকামার্কায় ভোট দিয়ে তাদের নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং প্রবাস থেকে এবং দেশে গিয়ে আওয়ামীলীগের পক্ষে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলার জননেত্রীই নন, তিনিবাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রতীক, তিনি বিশ্বনেত্রী। শেখ হাসিনার হাত শক্তিশালী হলেই বাংলাদেশ শক্তিশালী হবে। বক্তারাবিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে তা রুখে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সবশেষে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV