Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের সঙ্কট উত্তরণে নিউইয়র্কে বসবাসরত উলামাদের পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: December 20, 2018 | 11:50 PM

রশীদ আহমদঃ বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত বিষয়ে যে অনাকাঙিক্ষত সঙ্কট দেখা দিয়েছে, তা নিরসনে প্রবাসী উলামায়ে কেরামদের ভুমিকা কি হতে পারে, তার-ই আলোকে নিউইয়র্কে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ১১ই ডিসেম্বর মঙ্গলবার  বাদ মাগরিব নিউইয়র্কের উডসাইড মাদানী মসজিদে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান। মাওলানা রফিক আহমদ রেফায়ী ও মাওলানা আজির উদ্দীন যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল ইসলাম। নিউইয়র্ক প্রবাসী উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য এবং মাওলানা সা’দ কান্দলভীর কতিপয় ভ্রান্ত মতবাদের দলিল সহ  মূল বয়ান পেশ এবং উলামায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মুফতি মাওলানা  রুহুল আমীন ও অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল আবু শেখ।অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ফায়েক উদ্দীন, মাওলানা আবদুর রহমান খান,হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মুফতি খালেদ কাওসার, মুফতি মোহাম্মদ ইসমাঈল, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা শায়খ আসআদ আহমদ, মুফতি খালেদ কাওসার, মাওলানা নুরুদ্দিন, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা শাহাদত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মানজুরুল কারীম, মাওলানা মুহাম্মদ ইয়াসীন নকীব, মাওলানা মনীর হোসাইন খান, মাওলানা মুহাম্মদ আবদুল কাদির, মাওলানা মুহাম্মদ  উসমান গণী, মুফতি মুহাম্মদ নাঈম, মাওলানা ইনামূল হক, মাওলানা আবদুল হালীম, মাওলানা আনাস উদ্দীন, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা ফায়সাল, মাওলানা উবাদুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি ফাতিহুল ইসলাম,মাওলানা এম মাসুক আহমদ,মাওলানা নাজমুল খান,মাওলানা হাম্মাদ গাজিনগরী,মাওলানা হামীদুর রহমান আশরাফ,মুফতি মুহাম্মদ আবদুল্লাহ,মাওলানা আবদুর রহমান,হাফেজ মাওলানা আতাউর রহমান জালালাবাদী,মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা সহুল ইসলাম, মাওলানা আবদুল মুকীত, মাওলানা মুহাম্মদ এইচ আবদুল্লাহ, মাওলানা এশায়াত হারুন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফজলুল হক চৌধুরী, মাওলানা আবদুল্লাহ আল কাফী, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।

 পরামর্শ সভায় উলামায়ে কেরামরা সম্প্রতি বাংলাদেশে তুরাগ নদীর তীরে ঐতিহ্যবাহী টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আগত তাবলীগ জামাতের মুবাল্লিগ আলেম-উলামা, ত্বলাবা ও সাধারণ সাথীদের উপর সাদপন্থীদের বর্বর সন্ত্রাসী হামলার এবং উসকানীদাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।উলামারা আরো বলেন,আলোচনা সভা থেকে উলামায়ে কেরামগণ মাওলানা সা’দ কান্দলভী কে তার ভুল স্বীকার করে দ্বীনের সঠিক পথে আসার উদাত্ত আহ্বান জানান।পাশাপাশি মাওলানা সা’দ এর ভ্রান্ত মতবাদ সম্পূর্ণ শরয়ী পরিপন্থী বিধায় দারুল উলুম দেওবন্দের (মাওলানা সা’দ সম্পর্কে )দেয়া ফতোয়ার সাথে সম্পূর্ন একাত্মতা পোষণ করা হয়।তারা আরো বলেন, দাওয়াতে তাবলীগের চলমান সমস্যা সমাধান করতে বিশেষ করে উলামায়ে কেরামকে সর্বত্র আরো স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসতে হবে, অন্যতায় দ্বীনের এই মহান কাজ সম্পূর্ণ জাহেল দ্বারা পরিচালিত হয়ে গুমরাহির পথে চলে যাওয়ারও আশংকা করা হয় ।পরিশেষে উপস্থিত উলামারা বলেন, যারা এতা’আত পন্থী তারাও আমাদের ভাই।তাই মাওলানা সা’দ এর ভ্রান্ত আক্বিদার বিষয়ে যদি তিনি দারুল উলূম দেওবন্দ এর কাছে রুজু না করেন,তাহলে কোন ভাবে মাওলানা সা’দ এর অনুসরণ করা যাবে না।ইতিমধ্যে যারা না জেনে তার সাথে দ্বীনের কাজ করার জন্য পা বাড়িয়েছেন,তাদেরকে ভ্রাত্বিত্তবোধ বজায় রেখে বুঝিয়ে ফিরিয়ে আনার জন্য পরামর্শ গৃহীত হয়।পরামর্শ সভা শেষে বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের সঙ্কট উত্তরণে মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV