Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

চবি অ্যালামনাই উত্তর আমেরিকার বিজয় উৎসবে প্রবাস-প্রজন্মের অনবদ্য পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 21, 2018 | 9:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিজয়ের রঙে রাঙালো প্রবাস প্রজন্ম। কালি আর কলমে ঝলসে উঠলো সবুজ-শ্যামলিমা বাংলাদেশ। চোখে দেখেনি যে ভূখণ্ড, তা অঙ্কিত হলো হৃদয়পটে জেগে উঠা প্রত্যয়ে। আর এমন বর্ণিল উৎসবের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, উত্তর আমেরিকা ইন্ক। ৪৮তম বিজয় দিবসে বিপুলসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে এ উৎসব হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বৃহত্তর নোয়াখালী ভবনের মিলনায়তনে। বিজয়ের আমেজে একাকার হয়েছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরাও। ছিলেন অ্যালামনাই পরিবারের লোকজন। নতুন প্রজন্মের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতাতেও উপস্থাপিত হয় একাত্তরের স্মৃতি জাগানিয়া দিনগুলো। বীর চট্টলার অবিস্মরণীয় ভূমিকাও বাদ যায়নি চিত্রাঙ্কন আর কবিতায়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা শারমিন নিহারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (টিএন্ডআইএম) মোর্শেদুল আনোয়ার খান।শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক মীর কাদের রাসেল। স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, প্রধান সমন্বয়কারী ও সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি বিষ্ণু গোপ, বাংলাদেশ থেকে আগত ডাঃ ইশতিয়াক আজিজ খান, সহ-সভাপতি হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাশ, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, পরেশ সাহা, এস. এম. ইকবাল ফারুক, নজরুল কবীর, মোহাম্মদ আমিনুল ইসলাম, শিবলী ছাদেক, এন. বি. নাহার প্রমুখ।

মোর্শেদুল আনোয়ার খান বলেন, স্বাধীনতার পরে শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তবে বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না।

অধ্যাপক ডিকেন্স দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির মোকাবিলা করার আহবান জানান। ‘স্বাধীনতার কারণেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ঠাঁই করে নিয়েছে লাল-সবুজের পতাকা উড়িয়ে’-উল্লেখ করেন অধ্যাপক ডিকেন্স।

শেষ পর্বে এলামনাই পরিবারের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য হয়ে উঠে। প্রাণভরে অনুষ্ঠানটি উপভোগ করেন সকলে।

একক সঙ্গীত পরিবেশন করেন অনুপ দাশ, ফাহমিদা ইয়াসমিন এ্যানি, হাসান মাহমুদ, বিদ্যুৎ দাস, এন. বি. নাহার, রুদ্রনীল দাশ রুপাই। দলীয় সঙ্গীতে অংশ নেন অনুপ, নাহার, এ্যানি, হাসান, সেলিম, শিবলী, শিলা, শিল্পী, কবিতা, বিদ্যুৎ দাস. কাসেম, আমিন এবং সলিল। আবৃত্তি করেন নজরুল কবীর, শিবলী ছাদেক, লিউনা মুহিত, ফাসির কবির কাব্য ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা। এনআরবি নিউজ


ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV