Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের নির্বাচনে দুই বাংলাদেশি-মার্কিন রাজনীতিকের প্রত্যাশা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 21, 2018 | 10:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া এবং নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টে নির্বাচিত দুই বাংলাদেশি-আমেরিকান ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশপ্রেমিক প্রার্থীদের বিজয় প্রত্যাশা করেছেন। উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে বর্তমানে এ দু’জন বাংলাদেশিই সর্বোচ্চ নির্বাচনী আসনে অধিষ্ঠিত।

জর্জিয়া অঙ্গরাজের সিনেটর  এবং ডেমক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির প্রভাবশালী সদস্য শেখ রহমান ২০ ডিসেম্বর বলেন, বাংলাদেশ সুন্দরভাবে সমৃদ্ধির পথে ধাবিত হউক এটা আমি চাই। সেজন্যে ভালো মনের মানুষেরা, যারা দেশকে সত্যিকার অর্থে গড়তে চান, তারাই জয়ী হবে বলে আশা করছি। একইসাথে শান্তিপূর্ণ পরিবেশে সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলেও আশা করছি।মার্কিন রিপাবলিকান পার্টির হয়ে ‘স্টেট রিপ্রেজেনটেটিভ’ হিসেবে জয়ী আবুল খান জানিয়েছেন, মাতৃভূমির প্রতি দায় থেকেই আমি সচেতন সকল প্রবাসী এবং বাংলাদেশের ভোটারদের প্রতি উদাত্ত আহবান রাখছি নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় দেয়ার জন্যে।

পিরোজপুরের ভান্ডারিয়ার সন্তান আবুল খান আরো বলেছেন, আমার নিজ গ্রাম নিয়ে গঠিত এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জু পুনরায় প্রার্থী হয়েছেন। আমি তার জয় আশা করছি। তার মত সৎ ও নিষ্ঠাবান লোকের বড় বেশি প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে।

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র আজীবন সদস্য ও প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জের সন্তান শেখ রহমানের অভিমান, ডেমক্র্যাটিক পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হবার পর আরেকটি বিজয় পেলাম স্টেট সিনেটে। বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের মধ্যে আমিই প্রথম এ দুটি আসন পেয়েছি। জাপান, চীনসহ অনেক দেশ আমাকে অভিনন্দন জানিয়েছে। অথচ নিজ জন্মভূমি বাংলাদেশ থেকে এখনও কোন অভিনন্দন পাইনি। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV