বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল বারীর সাথে মৌলভীবাজারবাসীর মতবিনিময় নিউইয়র্কে
https://www.facebook.com/USANewsNY/videos/382367802532090/
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী মৌলভীবাজারের রেহানা স্টেইটের ম্যানেজিং ডাইরেক্টর শফিকুল বারীর সাথে প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত বুধবার রাতে ব্রঙ্কসের খলিল রিরিয়ানী হাউজে এ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসী। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে সম্ভাব্য প্রার্থী হেলাল শেখ, ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, কমিউনিটি এক্টিভিস্ট লুৎফুর রহমান চৌধুরী হেলাল, খলিল বিরিয়ানী হাউজ’র স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, মঞ্জুর চৌধুরী জগলুল, সিপিএ জাকির চৌধুরী, বোরহান উদ্দিন, এ ইসলাম মামুন, মোজাফ্ফর হোসেন, কামাল উদ্দিন প্রমুখ।
শফিকুল বারী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অনবদ্য অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মৌলভীবাজার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অংশ নেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী শফিকুল বারীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মৌলভীবাজারবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








