Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বিজয়ী হলে দেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করবোঃ ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: December 23, 2018 | 10:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ এ কে আবদুল মোমেন বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সমৃক্ত করার দায়িত্ব নেবো। প্রবাসীরা বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার পাঠান। বিশ্ব মন্দার সময়ে বিশ্বজুড়ে সংকট থাকলেও প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ সচল থাকায় আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়েনি।
রোববার দুপুরে সিলেটের একটি হোটেলে প্রবাসীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। ডঃ মোমেন বলেন, চীনে ৬৬% বিনিয়োগ করেছেন তাদের প্রবাসীরা। আমাদের এক কোটি ১০ লাখ প্রবাসী আছেন। সিলেটের বড় বড় মার্কেট, হোটেল, হাসপাতাল, মেডিকেল কলেজ প্রবাসীদের বিনিয়োগে হয়েছে। দেশের হাউজিং সেক্টর প্রবাসীদের বিনিয়োগের উপর নির্ভরশীল। বিনিয়োগ প্রক্রিয়া আরো সহজ করা গেলে প্রবাসীরা আরো বেশি বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবেন।
তিনি বলেন, অনেক প্রবাসী দেশে ফিরে আসছেন। তারা দেশে ফিরে ড্রাগন-ষ্টবেরি চাষ করছেন, বিভিন্ন ধরনের ছোট বড় শিল্পে বিনিয়োগ করছেন। সিলেট বিমানবন্দরের পাশে প্রাইভেট ইকোনমিক জোন হচ্ছে। সেখানে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিনিয়োগের সুযোগ আরো বাড়বে। আপনারা নৌকায় ভোট দেন। আপনার আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশি সবাইকে নৌকায় ভোট দিতে বলুন।
যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি একটিভিষ্ট রানা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মিশিগান আওয়ামীলীগের সাবেক সভাপতি খালেদ আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি দুরুদ মিয়া রনেল, পিপল এন টেক এর সিইও আবু হানিফ, কাতার প্রবাসী মহিউদ্দীন সেলিম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ফখর চৌধুরী,  বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ আবদুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক অনলাইন একটিভিষ্ট রাশিদা হক কনিকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল হোসেন ও ইফজাল চৌধুরী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV