Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বাকের বর্ণিল অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: December 24, 2018 | 11:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নানা আয়োজনের মধ্য দিয়ে গত ২২শে ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর নতুন কমিটি অভিষেক ও মহান বিজয় দিবস। কানেকটিকাটের ম্যানচেস্টার ইস্ট ক্যাথলিক হাইস্কুল অডিটরিয়ামে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় বাকের নয়া কমিটি। কমিটির নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনে উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। এ আয়োজনে ছিল ঐতিহ্যবাহি বিজয় মেলা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। আনন্দঘন আর জাকজমকপূর্ণ পরিবেশে কানেকটিকাটে বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চল”িত্রকার প্রয়াত মিশুক মনিরের স্ত্রী মুক্তির গান ও মাটির ময়নার পরিচালক ক্যাথেনির মাসুদ, কীনোট স্পীকার ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল।


বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়। এসময় মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও ইভেন্ট কমিটির পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক মশিউর রহমান কামাল ও সদস্য সচিব তারেক আম্বিয়ার পরিচালনায় নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ড. এনায়েত তালুকদার। অন্যদের মধ্যে মঞ্চে ছিলেন এটর্নী জেরমী ডেনোলী ও এন্থো হোহেন। এসময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। শপথ শেষে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


এর আগে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানের পর নব নির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান। এসময় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে মঞ্চে ছিলেন ও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী, আবদুল মুমিত মামুন, ফরিদ চৌধুরী তারেক। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পরিচিতি তুলে ধরেন ডা. সাজ্জাদ এ খান, ডা. তানিম আহমেদ, মশিউর রহমান কামাল ও তারেক আম্বিয়া।
নবনির্বাচিত কর্মকর্তারা তাদের নির্বাচিত করার জন্য বাক সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে সদস্যদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মানব কল্যাণমুখি কাজ করা।
নব নির্বাচিত সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল তাকে নির্বাচিত করার জন্য কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে কমিউনিটির কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অতিথিরা তাদের বক্তব্যে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী শহীদের। তারা বলেন, বিজয়ের আবহে বাঙালীর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে বিজয় মেলায়। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত হবার সুযোগ তৈরী হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে মেইন স্ট্রিমে বাংলাদেশকে তুলে ধরতে হবে।
এদিকে, এ আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল বিজয় মেলা। মেলায় স্বাস্থ্য সেবা (মোবাইল ক্লিনিক) সহ ছিল কাপড়, জুয়েলারী এবং রকমারী খাবারের ষ্টল। এতে ছিল দর্শকদের উপচেপড়া ভীড়। এছাড়াও ছিল শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বাকের সাবেক সভাপতি কামালকে ফুল দিয়ে শভেচ্ছা জানান সাবেক কর্মকর্তাবৃন্দ।
পরে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় লোকগীতি শিল্পী সায়রা রেজা, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী নিপা জামান, রায়হান তাজ এবং সারগ্রাম ব্যান্ডের শিল্পীবৃন্দ। এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ নাচ-গানও ছিল উল্লেখ করার মত। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা গভীর রাত পর্যন্ত দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা।
উল্লেখ্য, বাক এর নির্বাচন গত ১৩ই অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হেলাল-আজিজ পরিষদের মইনুল হক চৌধুরী হেলাল বিপুল ভোটে বিবজয়ী হন। এর আগে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের মধ্যে সভাপতি ছাড়া বাকী ১৬ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন হেলাল-আজিজ প্যানেলের প্রার্থীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV