Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখের নির্বাচন পরিচালনা কমিটি : চেয়ারম্যান কামাল, মেম্বার সেক্রেটারী এন মজুমদার, চীফ কোঅর্ডিনেট কাজী আজম

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: December 24, 2018 | 1:06 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1982633188510441/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচনে প্রার্থী হেলাল শেখের সমর্থনে সাউথ এশিয়ান নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদকে চেয়ারম্যান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারকে মেম্বার সেক্রেটারী এবং চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজমকে চীফ কোঅর্ডিনেট করে এ কমিটি গঠন করা হয়।


গত ২৩ ডিসেম্বর রোববার বিকেলে সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় হেলাল শেখ ছাড়াও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ নামের এ কমিটির অন্য সদস্যরা হলেন :
কো-চেয়ার : ইয়াকুব খান, সিপিএ, ডা. জাহাঙ্গীর, এমাদ চৌধুরী, মোজাফফর হোসেন, সিপিএ, আহসান হাবিব, মোহান গুওয়ালি, হাসান আলী, জালাল চৌধুরী, বেলাল উদ্দিন, মোহাম্মদ সোলায়মান আলী, আবদুর রহিম হাওলাদার, নজরুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
জয়েন্ট মেম্বার সেক্রেটরী : ফখরুল ইসলাম দেলোয়ার, এ ইসলাম মামুন ও মঞ্জুর চৌধুরী জগলু।
ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান মঈনুল ইসলাম এবং কো-চেয়ার ফখরুল ইসলাম দেলোয়ার।
এডভাইজারী কমিটি: চেয়ার নার্গিস আহমেদ, মেম্বার আলী ইমাম সিকদার, বদরুল নাহার খান মিতা, বদরুল খান।
কোঅর্ডিনেট : মনিকা রায়, জয় চৌধুরী, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, মোঃ মশিউর লিটন, মোহাম্মদ এ আহাদ, মাহামুদুর রহমান, পর্না ইয়াসমীন, শামীম আহমেদ, মোহাম্মদ এ হোসেন, মাহমুদুর রহমান, রাসেক মালিক।


সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করে কমিটির তালিকা পরবর্তীতে আরো বর্ধিত করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত সকলে এ বিষয়ে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরো জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটি হেলাল শেখের জন্য সিটির প্রতিটি বরোতে ফান্ডরেজিং করবে। এছাড়াও জ্যাকসন হাইটসে ব্যাপক আকারে একটি ফান্ডরেজিং অনুষ্ঠান করবে ’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ কমিটি।


উল্লেখ, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দেন গত ৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে। আগামী ফেব্রুয়ারী মাসে বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ল্যাটিসা জেমস সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ষ্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় এই পদে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাবলিক এডভোকেট পদটি নিউইয়র্ক সিটি প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। ইতোমধ্যে এ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্য শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।

আরো উল্লেখ্য যে, সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজ সেবক মরহুম মুক্তিযোদ্ধা এডভোকেট তজম্মুল আলীর চতুর্থ সন্তান হেলাল আবু শেখ ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে ব্যাচেলর করেন। এ কলেজে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন বিপুল ভোটে। পরে ব্রুকলীন কলেজ থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পর নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনের প্রাক্কালে শিক্ষকতার পদ থেকে অবসর নেন। সে থেকে পূর্ণকালীন রাজনীতিক-সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। স্কুল শিক্ষক হেলাল আবু শেখের সহধর্মিনী ডা. তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান। তাদের তিন সন্তান মাইশা, মালিহা এবং মেহরান। হেলাল শেখ ইতোপূর্বে সিটি কাউন্সিলম্যান সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোললেও অবশ্য জিততে পারেননি।

https://www.facebook.com/USANewsNY/videos/1235057479981139/
https://www.facebook.com/USANewsNY/videos/779203469107505/
https://www.facebook.com/USANewsNY/videos/579417775840520/
https://www.facebook.com/USANewsNY/videos/431731607361905/
https://www.facebook.com/USANewsNY/videos/483049558888539/
https://www.facebook.com/USANewsNY/videos/349428802539450/
https://www.facebook.com/USANewsNY/videos/2276893602343075/
https://www.facebook.com/USANewsNY/videos/1130562517120178/
https://www.facebook.com/USANewsNY/videos/314803456041135/
https://www.facebook.com/USANewsNY/videos/295532971305730/
https://www.facebook.com/USANewsNY/videos/312182069637356/
https://www.facebook.com/USANewsNY/videos/2173531692973998/
https://www.facebook.com/USANewsNY/videos/1218023635042888/
https://www.facebook.com/USANewsNY/videos/424103508126903/
https://www.facebook.com/USANewsNY/videos/506636839826679/
https://www.facebook.com/USANewsNY/videos/738384603203239/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV