মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনা উচিত : সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রন পল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেসম্যান রন পল সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে ফিরিয়ে আনা উচিত।
সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রন পল বলেন, ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্ত ‘চমৎকার’। তিনি বলেন, “আমি এটাকে কোনো রাজনৈতিক ঘটনা হিসেবে দেখি না বরং এটা নিতান্তই প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত। নির্বাচনী প্রচাণার সময় ট্রাম্প এই কথাই বলেছিলেন। তিনি এটাকে খারাপ যুদ্ধ বলেছিলেন। তিনি সিরিয়া যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। আমি মনে করি তিনি ভালো কাজ করছেন। এটা চমৎকার একটা সিদ্ধান্ত এবং ট্রাম্প কাজটা শেষ করতে যাচ্ছেন।”গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। সে সময় তিনি বলেছিলেন, চিরদিনের জন্য সেনারা সিরিয়ায় থাকতে পারে না। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। তারা বলছেন, ট্রাম্পের পাগলামিপূর্ণ সিদ্ধান্তের কারণে সারা বিশ্বে মার্কিনীরা বিপদের মুখে পড়বে। রন পল এসব বিরোধিতার বিপরীতে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কাজটিই করেছেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








