Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 25, 2018 | 12:32 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2558518207509331/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে গত রোববার মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা আয়োজন করেছিলো এক আলোচনা সভার। ব্রঙ্কসের বাংলাবাজর এভিনিউর মামুন’স টিউটোরিয়ালের এই সভায় একাত্তরের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন।

সভা থেকে নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাসহ প্রবাসী বাংলাদেশীরা বললেন, বিদেশে যে যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশে ফোন করুন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজনের কাছে নৌকার পক্ষে ভোট চান। ৩০ ডিসেম্বর শেখ হাসিনা ও নৌকা মার্কার জয় নিশ্চিত করুন। কারন ৩০ তারিখের ভোটের এই রায় যদি আওয়ামীলীগের বিপক্ষে যায় তাহলে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে যাবে।


অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এম এ মুহিতের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি শামছুদ্দীন আজাদ। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যাপক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি সালাউদ্দিন, মোঃ নূর উদ্দিন প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/1157477231094990/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV