Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চিকিৎসা চলছে শিশু ফারাতুল মাহমুদ হাসানের, দরকার আরও ২০ লাখ টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: December 25, 2018 | 12:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফারাতুল মাহমুদ হাসানের কথা কী আপনাদের মনে আছে। মিষ্টি প্রাণবন্ত ৮ বছরের একটি শিশু। মতিঝিল আইডিয়ালে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার জটিল কয়েকটি শারীরিক সমস্যা ধরা পড়ে। এত ছোট শরীরে এত জটিল রোগ- অবাক হয়ে যান এ দেশের চিকিৎসকরা। শুরু হয় চিকিৎসা।

এতটুকু শিশুর শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস সি ভাইরাস, লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) আর ই-বিটা থেলাসমিয়া নামে তিনটি ভয়াবহ, জটিল ও প্রায় নিরাময়-অযোগ্য রোগ। তবুও ওর বাবা-মা সন্তানের সুস্থতার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হৃদয়বান অনেকেই এগিয়ে আসেন। ফারাতুলের স্কুলসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় চিকিৎসা শুরু হয়।

আশার কথা, শিশুটির চিকিৎসা চলছে। বাংলাদেশ ও ভারতের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশুটির নিরাময়ে। শীর্ষ চিকিৎসকদের সমন্বয়ে বসছে বোর্ড। ইতিমধ্যে তিনবার শিশুটিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। 

বিদেশে তৃতীয় দফা চিকিৎসা শেষে গত ১৫ এপ্রিল ফারাতুলকে নিয়ে দেশে ফেরেন তাঁর বাবা-মা। শিশুটির স্যালাইভা (লালা)’র নমুনা সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় একটি জটিল পরীক্ষার জন্য। পরীক্ষার ফলাফল আশাব্যাঞ্জক। চিকিৎসকরা জানিয়েছেন, মা’র সাথে ৯০ শতাংশেরও বেশি মিলে গেছে শিশুটির বোন ম্যারো।

এবার শুরু হবে মূল চিকিৎসা। ফারাতুলের পিতা সাদিকুল ইসলাম ও মা শিউলি বেগম ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতিমথ্যেই নিঃস্ব। 

শিশুটির বাবা জানান, সন্তানের চিকিৎসায় ৯০ লক্ষাধিক টাকা এরই মধ্যে ব্যয় করেছেন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে আরো প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। আপনাদের সহযোগিতার আশায় রয়েছেন ফারাতুলের পরিবার। যারা সামর্থ্যবান তারা আর একটিবার হাত বাড়ালেই শিশুটির চিকিৎসা পরিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে। দৈনিক কালের কণ্ঠ অনলাইন

সাহায্য পাঠাবার ঠিকানা 

মো. সাদেকুল ইসলাম
সঞ্চয়ী হিসাব নম্বর : ১২৬৩০১০০০০০৮৩৮৮ (ইউসিবিএল, বনশ্রী শাখা)
সঞ্চয়ী হিসাব নম্বর : ১৯২২১০৭০০১০৪৪০ (প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা)

এ ছাড়াও বিকাশ করতে পারেন এই নম্বরগুলোতে
০১৮৬৪ ২৯১৩২৮
০১৯৭৯ ৬৪৪৮৮৮
০১৯৭৯ ৩৪৪৬৬৬ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV