নিউইয়র্কে শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভা ও জমজমাট পিঠা উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/534096383758459/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভা ও পিঠা উৎসব। বর্ণিল আয়োজনে ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওল্মষ্টেট এভিনিউ এলাকায় মামুন’স টিউটরিয়ালে অনুষ্ঠিত হয় জমজমাট এ উৎসব।
বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে উচ্ছ্বাস-আনন্দের কমতি ছিল না। সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের। বসেছিল শেরপুর জেলাবাসীদের মিলন মেলা। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাঙালী সংস্কৃতির জয়গান।

পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকনসহ হরেক রকমের পিঠা।
শেরপুর জেলাবাসীর হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক শেরপুর জেলাবাসী। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন আগত দর্শকরা। উৎসবে যোগ দেয়া হলভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের সেসব পিঠা।

এদিকে, সাধারণ সভা সমিতির সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো: হামিদুর রহমান, মো: মোসলেম উদ্দিন, সাবেক সভাপতি মো: আলাউদ্দিন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মো: শহীদুল আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: রাকিবুল ইসলাম রাসেল প্রমুখ। সাধারণ সম্পাদকের রিপোর্ট পাশ করেন মো: সাইফুল ইসলাম তালুকদার মনির। সভায় বার্ষিক পরিকল্পনাও গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো: কুরবান আলী, মো: শফিকুল ইসলাম, রুহুল আমিন, মো. সেলিম, মো. আশরাফুল আলম, নাহিদ রায়হান লিখন, রূপচান, লীরা, শুভরা, ইয়াছিন সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








