নগর বাউল জেমস মাতিয়ে গেলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নগর বাউল জেমস গানে গানে মাতিয়ে গেলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ার মেলরোজ বলরুমে আয়োজিত কনসার্টে জেমসের গান উপভোগ করেন নানা বয়সের দর্শকশ্রোতা। যাদের অধিকাংশই ছিল প্রবাসের তরুণ প্রজন্ম। মন ভড়িয়ে দিলেন বাংলাদেশী-আমেরিকানদের।
গত দুই দশক ধরে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করে আসছে নিউইয়র্কের শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)। তবে নগর বাউল জেমসের কনসার্ট নিয়ে দারুণ আগ্রহ ছিল ব্যান্ডের গানপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা। এ কারণে সন্ধ্যা থেকে মেলরোজ বলরুম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।
কনসার্টের শুরুতে স্থানীয় শিল্পীরা নত্যৃ ও ফ্যাশন শো করে। এরপর মঞ্চে এসে নিজের জনপ্রিয় গানগুলো গাইতে থাকেন জেমস। একে একে ১০টি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জেমস।

কনসার্টের উপস্থাপনায় ছিলেন শায়লা ইফতেখার। মাঝে বিরতিতে অনুষ্ঠানের স্পন্সরদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এসএমপির কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান জামান, মো. শাহনেওয়াজ, রাহাত আল মুক্তাদির, রোকন হাকিম, মাকসুদ চৌধুরী, সঙ্গীত শিল্পী ও পরিচালক ফুয়াদ আল মুক্তাদির, ইফতেখার ইভান প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!