Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখের নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন : সকল বাংলাদেশী ঐক্যবদ্ধ হলেই তাঁর বিজয় সুনিশ্চিত

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: December 27, 2018 | 2:32 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1128589527304719/

ইউএসএনিউজঅনলাইন.কম : দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশী ঐক্যবদ্ধ হলেই নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে হেলাল শেখের বিজয় সুনিশ্চিত। আসন্ন বিশেষ নির্বাচনে হেলাল শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান পাবলিক এডভোকেট হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার একটি বিরল সুযোগ। কেননা এ বিশেষ নির্বাচনে ২২ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী হেলাল শেখ-ই দক্ষিণ এশিয়ানদের একমাত্র প্রার্থী। নিউইয়র্কে স্থানীয় সময় ২৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ’সাউথ এশিয়ান ফর হেলাল শেখ’ কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। সিটির জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট প্রার্থী হেলাল শেখের নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ এন মজুমদার। সংবাদ সম্মেলনে হেলাল শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান কামাল আহমদ, চীফ কোঅর্ডিনেট কাজী শাখাওয়াত হোসেন আজম, কমিটির আউটরীচ প্রধান ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, কমিটির কো-চেয়ার ইয়াকুব খান, সিপিএ, জালাল চৌধুরী, জয়েন্ট মেম্বার সেক্রেটরী ফখরুল ইসলাম দেলোয়ার, ফাইন্যান্স কমিটি চেয়ার মঈনুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ প্রমুখ। বাংলাদেশী গণমাধ্যমের পরামর্শ নেয়ার জন্যই মূলত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ এন মজুমদার বলেন, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ল্যাটিসা জেমস সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে স্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় আগামী ২ জানুয়ারী থেকে এই পদটি শূণ্য হবে। পাবলিক এডভোকেট পদটি নিউইয়র্ক সিটি প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। বিধি অনুযায়ী আগামী ফেব্রুয়ারী মাসে বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তিনি বলেন, যেহেতু এ নির্বাচনে প্রার্থী ২২ জন। এর মধ্যে বাংলাদেশী হেলাল শেখ-ই দক্ষিণ এশিয়ানদের একমাত্র প্রার্থী। তাই এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে বেশী ভোটের প্রয়োজন হবে না। শুধুমাত্র বাংলাদেশী ভোটাররাই নিশ্চিত করতে পারেন এ বিজয়। এমন একটি দুর্লভ সুযোগ কোনভাবেই হাতছাড়া করা যাবে না।
লিখিত বক্তব্যে হেলাল শেখ নির্বাচিত হলে পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কামাল আহমেদ সহ অন্যান্যরা দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশীর ঐক্য কামনা করে বক্তব্য রাখেন। তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে যুক্তরাষ্ট্রে বাঙালীদের নতুন ইতিহাস রচিত হবে।
সংবাদ সম্মেলনে হেলাল শেখ বাংলাদেশী গণমাধ্যমের আন্তরিক সহায়তা কামনা করে বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজির নির্বাচিত ভিপির অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম সিটি পাবলিক এডভোকেট হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশী ছাড়াও নেপালি, ভারতীয়, শ্রীলংকান এবং পাকিস্তানী-আমেরিকানদের সাথেও তার যোগাযোগ হয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, নিউইয়র্ক সিটিতে প্রায় ৮৫ হাজার বাংলাদেশী তালিকাভুক্ত ভোটার রয়েছেন। এর ৩০% ভোট পেলেই নির্বাচনে জয়ী হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। হেলাল শেখ সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোটার হতে এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্যে মিডিয়ার আন্তরিক সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করে বরো ভিত্তিক কমিটি করার পরামর্শ প্রদান করা হয়। সিটির প্রতিটি বরোতে হেলাল শেখের জন্য ফান্ডরেজিং করার পরামর্শও দেন কেউ কেউ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশী গণমাধ্যমের বেশ ক’জন তাদের পরামর্শ তুলে ধরেন। এর মধ্যে ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক ঠিকানার সাবেক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা’র নির্বাহী সম্পাদক লাভলু আনসার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকা’র ব্যুরো প্রধান ইব্রাহীম চৌধুরী, দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালীর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, টাইম টিভির বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কয়েস, এটিএন বাংলা’র বার্তা সম্পাদক কানু দত্ত, এনটিভি’র বার্তা সম্পাদক দিদার চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকা’র সিনিয়ার রিপোর্টার মঞ্জুরুল হক, রূপসী বাংলা.কম’র সম্পাদক শাহ জে চৌধুরী প্রমুখ। সাংবাদিকরা এ নির্বাচনে আন্তরিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/275650393135034/
https://www.facebook.com/USANewsNY/videos/360388184540386/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV