নিউইয়র্কের শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-মুক্তিযোদ্ধারাও নৌকার পক্ষে মাঠে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-পেশাজীবী এবং মুক্তিযোদ্ধারাও নৌকার পক্ষে মাঠে নেমেছেন। সর্বশেষ শো-ডাউন হিসেবে ২৬ ডিসেম্বর বুধবার রাতে জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলের সমাবেশ থেকে তারা সমস্বরে উচ্চারণ করেন ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা পুনরায় বিজয়ী হলেই বাংলাদেশের চলমান সমৃদ্ধি অব্যাহত থাকবে।’
কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরীর সার্বিক সমন্বয় এবং সঞ্চালনায় নৌকার সমর্থকদের স্বতঃস্ফূর্ত এ সমাবেশে সভাপতিত্ব করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।সূচনা বক্তব্যে জাকারিয়া উল্লেখ করেন, নিউইয়র্কে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরের ভাড়াটে কিছু লোক বিভিন্ন মিডিয়ার আড়ালে লাগাতারভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচারণা চালাচ্ছে। উদ্ভট ও আজগুবি কথা প্রকাশ ও প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের অপচেষ্টা চালাচ্ছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার পক্ষে সমাবেশ’ শীর্ষক এ আলোচনায় অংশ নিয়ে সকলে দৃপ্ত প্রতয়ে ঘোষণা দেন, ‘আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পাড়া-প্রতিবেশীর সাথে মাসাধিককাল আগে থেকেই নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা কেন্দ্রে গিয়ে নৌকার পক্ষে ভোট দেবেন। আজ আমরা জড়ো হয়েছি সিদ্ধান্তহীন প্রবাসীদের মধ্যে নৌকার পক্ষে জাগরণ ঘটাতে। কারণ, এই প্রবাসেও একটি চিহ্নিত মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং তারা ষড়যন্ত্র চালাচ্ছে নির্বাচন ভণ্ডুল করার মতলবে।”
বিশিষ্টজনদের মধ্যে আলোচনায় অংশ নেন কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, চারণকবি বেলাল বেগ, , উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটোর সভাপতি মিথুন আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, মুক্তিযোদ্ধা ড. এম এ বাতিন, শরাফ সরকার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক, আবৃত্তিশিল্পী মুমু আনসারী প্রমুখ।
গভীর রাত পর্যন্ত এ সমাবেশ থেকে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান ওই এলাকা প্রকম্পিত করে। এনআরবি নিউজ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes