বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন’র নয়া কমিটি : সভাপতি নওশেদ, সম্পাদক শাওন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসস্থ তিতাস রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টার নিচতলায় গত ২৬শে ডিসেম্বর বুধবার বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নওশেদ হোসেন সিদ্দিক এবং সভা পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
সভার স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নওশেদ হোসেন, তার বক্তব্যের মাধ্যমে ২০১৭-২০১৮ ইং সকল কার্যক্রম তুলে ধরেন ও বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক সকল সদস্যের আর্থিক সহযোগিতায় ৫০টি কবরের জায়গা ক্রয় করা হয়েছে। সংগঠনের সকল সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মাহমুদ ফারুকী ২০১৭-২০১৮ এর আয়-ব্যয় হিসাব সকল সদস্যের মাঝে উপস্থাপন করেন। উক্ত সাধারণ সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উদ্যোক্তা সবুর হোসেন জাহাঙ্গীর, উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, আবু রব বাবুল, মীর রেজাউল হক, শাহজাহান নজরুল, শাহ নেওয়াজ, ফেরদৌস ওয়াহিদ। সিনিয়র সহ-সভাপতি শামছুল হক (শ্যাম), জালাল উদ্দিন, নাজমুল আলম (শ্যামল), শাহাদাত হোসেন, আব্দুল মতিন হাওলাদার, সাদী মিন্টু, মোঃ কাজল ইসলাম (তাজল), দিলিপ সাহা, মোস্তফা জামান শামীম, মোঃ শাহাদাৎ হোসেন, আঃ করিম, মনির হোসেন, মোঃ আফজাল বেপারী, মোঃ রফিকুল আলম (বাদল), মোঃ রমজান খান (তপন) সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক এর ২০১৯-২০২০ সালের পুর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃ নওশেদ হোসেন, সাধারণ সম্পাদক শাওন হোসেন মৃদুল (রতন), সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ কাজল ইসলাম (তাজল), সাদি মিন্টু, মাহমুদ ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল আলম (বাদল), কোষাধ্যক্ষ মোস্তফা জামান (শামীম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল করিম (দুলাল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সাইফুল ইসলাম (শামী), সাংস্কৃতিক সম্পাদক নাসির খান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যকরী সদস্য ফেরদৌস ওয়াহিদ, শামছুল হক (শ্যাম), শাহাদাৎ হোসেন আব্দুল মতিন হাওলাদার, জালাল উদ্দিন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন ইন্ক এর ২০১৯-২০২০ এর নির্বাচিত করায় সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কমনা করে আগাম ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights