Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশে বৃটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 28, 2018 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সফরে বৃটিশ নাগরিকদের সতর্ক করেছে বৃটিশ সরকার। বৃটিশদের অন-এরাইভাল ভিসা ও বাংলাদেশে নির্বাচনী সহিংসতার বিষয়ে সতর্কতা আপডেট করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এতে বলা হয়েছে, ‘সাধারণত বাংলাদেশে পৌঁছামাত্র এক মাস মেয়াদি অন এরাইভাল ভিসা দেয়া হয়। কিন্তু ২৪শে ডিসেম্বর আমরা রিপোর্ট পেয়েছি যে, কিছু পর্যটকের ভিসার মেয়াদ কমিয়ে দেয়া হয়েছে। 

এক্ষেত্রে ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে জরিমানার ঝুঁকি রয়েছে’। ওই বিবৃতিতে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ইস্যু সামনে তুলে আনা হয়। বলা হয়, ১০ই ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময়। বিভিন্ন গ্রুপ ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষ অথবা বিশৃঙ্খল পরিস্থিতি এই পুরোটা সময় ধরে চলতে পারে।

এরই মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা ও বিস্ফোরক ডিভাইস ব্যবহারের রিপোর্ট পাওয়া গেছে। তাই বৃটিশ নাগরিকদের এ সময়ে বাংলাদেশে বড় কোনো সমাবেশ ও রাজনৈতিক র‌্যালি এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। 

এতে আরো বলা হয়, ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা অব্যাহত আছে। এ ঘটনায় কমপক্ষে ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে ঠাঁই নিয়েছে। তারা অবস্থান করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। ওই এলাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তাই ওই এলাকা সফরে গেলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করতে এবং সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালাতে পারে সন্ত্রাসীরা। মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV