মৌললভীবাজার -৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এম নাসের রহমানের গাড়ী ও নির্বাচনী কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও নিন্দা যুক্তরাষ্ট্রস্থ সাইফুর রহমান স্মৃতি সংসদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌললভীবাজার -৩ (মৌললভীবাজার ও রাজনগর) আসনে সরকারীদল আওয়ামীলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী নাসের রহমানের উপর হামলা ও তার ব্যক্তিগত গাড়ী ও নির্বাচনী কার্যালয় ভাংচুর করায় যুক্তরাষ্ট্রস্থ সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গতরাতে নাসের রহমান গোপন সূত্রে খবর পান যে আওয়ামীলীগ মৌলভীবাজার পৌরসভার ভিতরে জাল ব্যালট পেপার ছাপিয়ে এখানে নৌকার সীল যুক্ত ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢুকাচ্ছে। এ খবর শুনে তিনি ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিক সহ মৌললভীবাজার পৌরসভায় গেলে আওয়ামীলীগ নামধারী সন্ত্রাসীরা তার উপর চড়াও হয় এবং তার গাড়ী ও নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।
সংসদের সভাপতি লায়েক হাসান তরফদার ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমান স্বৈরাচারী সরকারের শাসনামলে সমগ্র দেশের ন্যায় শান্তিপূর্ণ মৌলভীবাজার শহরে ও পরিবেশ আজ উত্তপ্ত হযে উটেছে। একটি শান্তিপূর্ণ জনপদ হিসাবে মৌলভীবাজার শহরের একটি সুনাম ছিলো ।সবাই এখানে শান্তিপূর্ণ সহ অবস্থান করে আসছিলো। অতীতে এই আসন থেকে প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম এম সায়ফুর রহমান ও প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী নির্বাচন করেছেন। অতীতের কোন নির্বাচনে এই শহরে কখনো এমন সহিংসতা কিংবা ফেইক ব্যালট বাক্স তৈরীর ঘটনা ঘটেনি।
কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আওয়ামীলীগ নামধারী সন্ত্রাসীরা জোর করে নির্বাচনে জিততে গিযে মৌলভীবাজারে শুধু ত্রাসের রাজত্বই কায়েম করছে না মৌলভীবাজারের দীর্ঘ দিনের ঐতিহ্য ও সুনাম নিনষ্ট করছে। যা কিছুতেই সমর্থন যোগ্য নয়। আমরা বাংলাদেশের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী তনয় নাসের রহমানের উপর এই নারকীয হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। অন্যতায় তীব্র আন্দোলন গড়ে তোলে মৌলভীবাজারবাসী সকল অপকর্মের জবাব দিতে বাধ্য হবে। বিবৃতিতে সিলেট বিভাগের সর্বত্র বিএনপি নেতা কর্মীদের গনহারে গ্রেফতার ও হয়রানী করার ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয় এই সকল ঘটনায় বুঝা যায় জনগনের উপর আওয়ামীলীগের কোন আস্তা নেই । তাই জোর করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।
এছাড়া নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দ অনুরুপ বিবৃতিতে নাসের রহমানের উপর হামলা ও তার নির্বাচনী কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








