Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বোম্বে ট্রাভেলস’র উদ্বোধন করলেন নগর বাউল জেমস

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: December 29, 2018 | 1:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জ্যামাইকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বোম্বে ট্রাভেলস। বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় প্রতিষ্ঠিত বাংলাদেশী মালিকানাধীন মাল্টিপোল প্রতিষ্ঠান বোম্বে ভিডিও, বোম্বে প্রিন্টিং-এর সাথে যুক্ত হলো বোম্বে ট্রাভেলস। গত ২১ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা ‘বিসমিল্লাহ’ বলে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী ‘নগর বাউল’ খ্যাত জেমস। এসময় বোম্বে ট্রাভেলসের স্বত্তাধিকারী বাহালুল সৈয়দ উজ্জল সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পী জেমস সহ কমিউনিটি নেতৃবৃন্দ বোম্বে ট্রাভেলসের সার্বিক সাফল্য কামনা করেন। খবর ইউএনএ’র।
শুক্রবার অপরাহ্নে উদ্বোধনী অনুষ্ঠানে জেএসসি’র পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী করিম চৌধুরী, ইলিয়াস খান, উৎসব.কম-এর মার্কেটিং ম্যানেজার সৈয়দ মোস্তফা আল আমীন রাসেল।
এছাড়া নতুন প্রতিষ্ঠানের সাফল্য কামনায় শুক্রবার সন্ধ্যায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব আলহাজ মওলানা আবু জাফর বেগ। দোয়া মাহফিল অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, জেএসসি’র পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাতের আগে মওলানা আবু জাফর বেগ তার সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের আলোকে ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব এবং সততার সাথে ব্যবসা করার তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বাহালুল সৈয়দ উজ্জল বলেন, দেশ-বিদেশ ভ্রমণে প্রবাসী বাংলাদেশীদের আস্থা আর বিশ্বস্থতার সাথে সেবা দেয়াই নতুন ট্রাভেল ব্যবসার লক্ষ্য। এজন্য তিনি কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বোম্বে ভিডিও প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্ণধার বাহালুল সৈয়দ উজ্জল কয়েক বছর আগে বোম্বে প্রিন্টিং সার্ভিস চালু করেন। সবশেষে তিনি একই ঠিকানায় বোম্বে ট্রাভেলস চালু করলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV