নিউইয়র্কে শিশু অপহরণের অভিযোগে মৌলবাদী গোষ্ঠী লেভ তাহর- এর চার সদস্য অভিযুক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে মৌলবাদী গোষ্ঠী লেভ তাহর- এর চার সদস্যের বিরুদ্ধে দুই শিশু অপহরণের অভিযোগ করেছেন তাদের মা। গত ৮ ডিসেম্বর দুই শিশুকে নিজ বাসস্থান থেকে অপহরণ করে মৌলবাদী গোষ্ঠী লেভ তাহর- এর সদস্যরা।
অপহৃত দুই শিশু যথাক্রমে ১২ ও ১৪ বছর বয়সী ভাই-বোন। তারা নিজ বাসস্থান নিউইয়র্ক শহরের উত্তরের গ্রাম উডরিজ থেকে অপহৃত হয়। প্রসিকিউটর জানান, ‘অভিযুক্ত চার অপহরণকারী গুয়েতেমালার মৌলবাদী গোষ্টী লেভ তাহর- এর সদস্য।’
এর আগে, শিশু দুটির মা তাদের নিয়ে গুয়েতামালা থেকে পালিয়ে এলে তাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল ওই গোষ্ঠীর।
উল্লেখ্য, মৌলবাদী গোষ্ঠী লেভ তাহর- এর প্রতিষ্ঠাতা তারই বাবা এবং তা মৌলবাদী গোষ্ঠীতে রূপান্তরীত হয় তার ভাইয়ের নেতৃত্ব নেওয়ার পর থেকেই।
গত ৮ ডিসেম্বর ওই দুই শিশুকে অপহরণের পর তাদের পেন্সিলভেনিয়ার কাছের একটি বিমান বন্দর থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিলেও টেনাগো ডেল এয়ার শহরের কাছে তিন অপহরণকারী ও শিশুদের শনাক্ত করে পুলিশ। শিশুদের উদ্ধার করে তাদের যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয় এবং যুক্তরাষ্ট্রে তাদের গ্রেফতার করা হয়।
চতুর্থ অপহরণকারীকে পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর মৌলবাদী গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে ব্রুকলিন থেকে গ্রেফতার করে এফবিআই।
চারজন অপহরণকারীর সকলকেই অপহরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!