নিউইয়র্কে টেক ডাটাএজ’র ডেমো সিকিউএল ও হাডুপ ক্লাস অনুষ্ঠিত : সিকিউএল এর নতুন ব্যাচ ২৬ জানুয়ারী থেকে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান টেক ডাটাএজ’র ডেমো সিকিউএল ও হাডুপ ক্লাস গত ২৯শে ডিসেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। ডেমো ক্লাস পরিচালনা করেন টেক ডাটাএজ’র পার্টনার আবু আলী ও কন্সাল্ট্যান্ট সোহেল হোসেন। এসময় টেক ডাটাএজ’র সকল পার্টনার উপস্থিত ছিলেন। প্রায় ১০ জন ক্লাসে এবং ৩ জন রিমোটে অংশ নেন। কতৃপক্ষ জানিয়েছে, টেক ডাটাএজ আগামী ২৬ জানুয়ারী এ সিকিউএল এর নতুন ব্যাচ চালু করবে। এই মুহূর্তে হাডুপ ও সিস্টেম/নেটওয়ার্কিং এর ব্যাচ চালু রয়েছে।

টেক ডাটাএজ কতৃপক্ষ জানিয়েছে, তথ্য প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় আইটি প্রফেশনাল তৈরির প্রয়াসে এ কারিগরি প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ব্যাপক চাহিদা সম্পন্ন আইটিতে উচ্চতর পদের জন্য বাংলাদেশীদের যোগ্য করে তোলার প্রত্যয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। আইটি ট্রেনিং শেষে জব প্লেসমেন্ট করছে প্রতিষ্ঠানটি। এখানে অভিবাসীরা প্রশিক্ষণ নিয়ে তাদের স্বপ্নের চাকরি খুঁজে নিতে পারবেন। টেক ডাটাএজ’র কর্মকর্তারা জানান, এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং শেষে জব নিয়ে বার্ষিক ৮০ হাজার থেকে ১৭০ হাজার ডলার আয় করা সম্ভব। কর্মকর্তারা জানান, স্বল্প টিউশন ফিতে আইটি প্রশিক্ষণ কোর্স করার সুযোগ রয়েছে আধুনিক ল্যাব সুবিধা সমৃদ্ধ এ প্রতিষ্ঠানটিতে। এরমধ্যে বিগ ডাটা/হাডোপ এডমিন, বিগ ডাটা/হাডোপ ডেভোলপার, ডাটাবেইস এডমিনিস্ট্রেটর (এসকিউএল ডিবিএ), ডাটাবেইস ডেভোলপার (এসকিউএল ডেভোলপার), এবং কিউএ/অটোমেশান কোর্স গুলো পাঁচ মাস (২১ সপ্তাহ) ব্যাপি। কোর্স ফি ৪৯৫০ডলার। এছাড়া লিনিক্স এডমিনিস্ট্রেটর, এবং সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বিষয়ের ওপর প্রশিক্ষণের মেয়াদ তিন মাস (১৩ সপ্তাহ)। কোর্স ফি ৩৫৫০ডলার। এসব প্রশিক্ষণ কোর্সে রেজিস্টেশন চলছে বলে জানান কতৃপক্ষ।
টেক ডাটাএজ এর সাথে প্রশিক্ষণ কার্যক্রমসহ যেকোন বিষয়ে যোগাযোগ : ফোন : ২১২-৮৪৭-০৩৫৪।
E-mail : [email protected]
Web : www.techdataedge.com
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights