আওয়ামী লীগ জয়ী ২৫৯ আসনে, জাতীয় পার্টি ২০ আসনে, বিএনপি ৬ আসনে, অন্যান্য ১৩ টি আসনে : টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ারপথে শেখ হাসিনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের নৌকার প্রার্থীদের জয় জয়কার। নির্বাচনে বিশাল জয় পেয়েছে শেখ হাসিনা নেতৃত্বে গত ১০ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ।
অন্যদিকে আওয়ামী লীগ সরকারের বিরোধিতায় ভোটের আগে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে পুনঃভোটের দাবি তুলেছেন।
কয়েকটি জেলায় সংঘাত আর ঐক্যফ্রন্ট প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের মধ্যে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।
নির্বাচন কমিশন গভীর রাত পর্যন্ত যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে, তাতে আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৬টি, গণ ফোরাম ২টি, বিকল্প ধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কাস পাটি ৩টি, তরিকত ফেডারেশন ৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয় পেয়েছে।
বাকি আসনগুলোর একটি আসনে ২৭ জানুয়ারী এবং একটি আসনে পুননির্বাচন অনুষ্ঠিত হবে সহসায়ই।
টানা তৃতীয়বারের মত বাংলাদেশের শাসনদন্ড থাকছে শেখ হাসিনার হাতে, যিনি গোপালগঞ্জে নিজের আসনে বরাবরের মতই বড় জয় পেয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীরা। আসন জয়ের দিক থেকে ক্ষমতাসীনদের পরেই অবস্থান মহাজোটের শরিক জাতীয় পার্টির। এর পরের স্থানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও ঐক্যফ্রন্ট।
নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
সর্বশেষ ঘোষণায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন জানান, মোট ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৬৭টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ও ঐক্যফ্রন্ট ৮টি এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩টি আসন।
মহাজোটের বিজয়ী প্রার্থীরা হলেন: ঢাকা-৪: সৈয়দ আবু হোসেন (জাতীয় পার্টি), ঢাকা-৬: কাজী ফিরোজ রশিদ (জাতীয় পার্টি), ঢাকা-১৩: সাদেক খান (আওয়ামী লীগ), ঢাকা-১৭: আকবর হোসেন পাঠান ফারুক (আওয়ামী লীগ, নৌকা), ঢাকা-১৯: এনামুর রহমান (আওয়ামী লীগ), ঢাকা-২০:বেনজির আহমেদ – (আওয়ামী লীগ), মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি (আওয়ামী লীগ, নৌকা), গাজীপুর-১: আ ক ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ, নৌকা), গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ, নৌকা). গাজীপুর-৩: ইকবাল হোসেন সবুজ (আওয়ামী লীগ, নৌকা), গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি (আওয়ামী লীগ, নৌকা), গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকি (আওয়ামী লীগ, নৌকা), মানিকগঞ্জ-১: নাঈমুর রহমান দুর্জয় (আওয়ামী লীড়, নৌকা), মানিকগঞ্জ-২: মমতাজ বেগম (আওয়ামী লীড়, নৌকা), মানিকগঞ্জ-৩: জাহিদ মালেক স্বপন (আওয়ামী লীড়, নৌকা), নরসিংদী-১: নজরুল ইসলাম (আওয়ামী লীগ, নৌকা), নরসিংদী-২: আনোয়ারুল আশরাফ খান (আওয়ামী লীগ, নৌকা), নরসিংদী-৩: জহিরুল হক ভূঁইয়া মোহন (আওয়ামী লীগ, নৌকা), নরসিংদী-৪: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ, নৌকা), নরসিংদী-৫: রাজি উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ, নৌকা), ফরিদপুর-১: মনজুর হোসেন (আওয়ামী লীগ, নৌকা), গোপালগঞ্জ-২: শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ, নৌকা), গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া): শেখ হাসিনা (আওয়ামী লীগ, নৌকা), মাদারীপুর- ১: নুর ই আলম চৌধুরী লিটন (আওয়ামী লীগ, নৌকা), মাদারীপুর-২ শাজাহান খান (আওয়ামী লীগ, নৌকা), মাদারীপুর-৩: আব্দুস সোবহান গোলাপ (আওয়ামী লীগ, নৌকা), কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান (আওয়ামী লীগ, নৌকা), কিশোরগঞ্জ-৪: রেজওয়ান আহাম্মদ তৌফিক (আওয়ামী লীগ, নৌকা), কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক (জাতীয় পার্টি, লাঙল), কিশোরগঞ্জ-২: নূর মোহাম্মদ (আওয়ামী লীগ, নৌকা), কিশোরগঞ্জ-১: সৈয়দ আশারফুল ইসলাম (আওয়ামী লীগ, নৌকা), কিশোরগঞ্জ-৫: আফজাল হোসেন (আওয়ামী লীগ, নৌকা), মাগুরা-১: সাইফুজ্জামান শিখর (আওয়ামী লীগ, নৌকা), মাগুরা-২: বীরেন শিকদার (আওয়ামী লীগ, নৌকা), নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি, লাঙল), নারায়ণগঞ্জ-৫: সেলিম ওসমান (জাতীয় পার্টি, লাঙল), শরীয়তপুর-১: ইকবাল হোসেন অপু (আওয়ামী লীগ, নৌকা), শরীয়তপুর-৩: নাহিম রাজ্জাক (আওয়ামী লীগ, নৌকা)। রাজশাহী-১: ওমর ফারুক চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা), রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি নৌকা)। রাজশাহী-৩: আয়েন উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।রাজশাহী-৪: এনামুল হক (আওয়ামী লীগ, নৌকা)। রাজশাহী-৫: মনসুর রহমান (আওয়ামী লীগ, নৌকা)। রাজশাহী-৬ শাহরিয়ার আলম (আওয়ামী লীগ, নৌকা)। চাঁপাইনবাবগঞ্জ-১: সামিল উদ্দিন (আওয়ামী লীগ)। জয়পুরহাট-১: সামছুল আলম দুদু (আওয়ামী লীগ, নৌকা)। জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন (আওয়ামী লীগ)। বগুড়া-১: আব্দুল মান্নান (আওয়ামী লীগ, নৌকা)।বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি, লাঙল)। বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার (জাতীয় পার্টি, লাঙল)। বগুড়া-৫ হাবিবর রহমান (আওয়ামী লীগ, নৌকা)। নাটোর-১: শহিদুল ইসলাম বকুল (আওয়ামী লীগ, নৌকা)। নাটোর-২: শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ)। নাটোর-৩ (সিংড়া): জুনাঈদ আহমেদ পলক (আওয়ামী লীগ, নৌকা)। নাটোর-৪: আবদুল কুদ্দুস (আওয়ামী লীগ, নৌকা)। নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার (আওয়ামী লীগ)। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): শহিদুজ্জামান সরকার (আওয়ামী লীগ, নৌকা)। নওগাঁ-৩: ছলিম উদ্দীন তরফদার (আওয়ামী লীগ)।নওগাঁ-৪: ইমাজউদ্দিন প্রামাণিক (আওয়ামী লীগ)। নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল (আওয়ামী লীগ, নৌকা)। নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): ইসরাফিল আলম (আওয়ামী লীগ, নৌকা)। পাবনা-১ (সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলা): শামসুল হক টুকু (আওয়ামী লীগ, নৌকা)। পাবনা-২: আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ)। পাবনা-৩ (চাটমোহর, ভাংগুড়া এবং ফরিদপুর উপজেলা): মকবুল হোসেন (আওয়ামী লীগ, নৌকা)। পাবনা-৪ ( আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলা): শামসুর রহমান শরীফ (আওয়ামী লীগ, নৌকা)। পাবনা-৫: গোলাম ফারুক খন্দকার প্রিন্স (আওয়ামী লীগ)।সিরাজগঞ্জ-১: মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ)। সিরাজগঞ্জ-২: হাবিবে মিল্লাত (আওয়ামী লীগ)। সিরাজগঞ্জ-৩: আবদুল আজিজ (আওয়ামী লীগ)। সিরাজগঞ্জ-৪: তানভীর ইমাম (আওয়ামী লীগ)।সিরাজগঞ্জ-৬: হাসিবুর রহমান স্বপন (আওয়ামী লীগ)।
খুলনা বিভাগ
বাগেরহাট-১: শেখ হেলাল উদ্দীন (আওয়ামী লীগ, নৌকা)।
বাগেরহাট-২: শেখ তন্ময় (আওয়ামী লীগ, নৌকা)।
বাগেরহাট-৩: হাবিবুন নাহার (আওয়ামী লীগ, নৌকা)।
বাগেরহাট-৪: মোজাম্মেল হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-২ ইসমাত আরা সাদেক (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-২: নাসির উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-৩: কাজী নাবিল আহমেদ (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-৪: রণজিত কুমার রায় (আওয়ামী লীগ, নৌকা)।
মেহেরপুর-২ মো. শহিদুজ্জামান (আওয়ামী লীগ, নৌকা)।
সাতক্ষীরা-১: মুস্তফা লুৎফুল্লাহ (ওয়ার্কার্স পার্টি, নৌকা)।
সাতক্ষীরা-৩: আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ, নৌকা)।
নড়াইল-১: কবিরুল হক (আওয়ামী লীগ, নৌকা)।
নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা (আওয়ামী লীগ, নৌকা)।
কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ (আওয়ামী লীগ, নৌকা)।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর): ফরহাদ হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
মেহেরপুর-২ (গাংনী): সাহিদুজ্জামান খোকন (আওয়ামী লীগ, নৌকা)।
কুষ্টিয়া-১ (দৌলতপুর): আ কা ম সরওয়ার জাহান বাদশাহ (আওয়ামী লীগ, নৌকা)।
কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা): হাসানুল হক ইনু (মহাজোট, জাসদ-ইনু, নৌকা)।
কুষ্টিয়া-৩ (সদর): মো. মাহবুবউল আলম হানিফ (আওয়ামী লীগ, নৌকা)।
কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা): সেলিম আলতাফ জর্জ (আওয়ামী লীগ, নৌকা)।
খুলনা-২: শেখ সালাহউদ্দিন জুয়েল (আওয়ামী লীগ, নৌকা)।
খুলনা-৬ আকতারুজ্জামান বাবু (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-১ (শার্শা): শেখ আফিল উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-৫: স্বপন ভট্টাচার্য্য (আওয়ামী লীগ, নৌকা)।
যশোর-৬ (কেশবপুর): ইসমাত আরা সাদেক (আওয়ামী লীগ, নৌকা)।
মাগুরা-১ (সদর আংশিক ও শ্রীপুর): সাইফুজ্জামান শিখর (আওয়ামী লীগ, নৌকা)।
মাগুরা-২ (মোহাম্মদপুর, শালিখা ও সদর আংশিক): বীরেন শিকদার (আওয়ামী লীগ, নৌকা)।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা): হাবিবুন নাহার (আওয়ামী লীগ, নৌকা)।
মেহেরপুর-১ ফরহাদ হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
ঝিনাইদহ-১: আবদুল হাই (আওয়ামী লীগ, নৌকা)।
ঝিনাইদহ-৪: আনোয়ারুল আজীম আনার (আওয়ামী লীগ, নৌকা)।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১: জয়েল আরেং (আওয়ামী লীগ, নৌকা)।
ময়মনসিংহ-২: শরীফ আহমেদ (আওয়ামী লীগ, নৌকা)।
ময়মনসিংহ-৫: কেএম খালিদ (আওয়ামী লীগ, নৌকা)।
ময়মনসিংহ-৪ রওশন এরশাদ (জাতীয় পার্টি)।
ময়মনসিংহ-৬: মোসলেম উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।
ময়মনসিংহ-৮: ফখরুল ইমাম (জাতীয় পার্টি)।
ময়মনসিংহ-১১: কাজিমুদ্দিন আহমেদ (আওয়ামী লীগ, নৌকা)।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি): রেবেকা মোমেন (আওয়ামী লীগ, নৌকা)।
নেত্রকোণা-৩: অসীম কুমার উকিল (আওয়ামী লীগ, নৌকা)।
জামালপুর-৩ মির্জা আজম (আওয়ামী লীগ, নৌকা)।
জামালপুর-৪: মুরাদ হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
রংপুর বিভাগ
রংপুর-১: মসিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি)।
রংপুর-২: আহসানুল হক চৌধুরী (আওয়ামী লীগ)।
রংপুর-৩: হুসেইন মুহম্মদ এরশাদ (জাতীয় পার্টি, লাঙল)।
রংপুর-৪: টিপু মুনশি (আওয়ামী লীগ)।
রংপুর-৫: এইচ এন আশিকুর রহমান (আওয়ামী লীগ)।
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
লালমনিরহাট-১: মোতারহার হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ)।
লালমনিরহাট-৩ জিএম কাদের (জাতীয় পার্টি, লাঙল)।
নীলফামারী-১: আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ, নৌকা)।
নীলফামারি-২ আসাদুজ্জামান নূর (আওয়ামী লীগ, নৌকা)।
নীলফামারী-৩: রানা মোহাম্মদ সোহেল (জাতীয় পার্টি, লাঙল)।
নীলফামারী-৪: আহসান আদেলুর রহমান (জাতীয় পার্টি, লাঙল)।
ঠাকুরগাঁও-১: রমেশ চন্দ্র সেন (আওয়ামী লীগ)।
ঠাকুরগাঁও-২: দবিরুল ইসলাম (আওয়ামী লীগ)।
দিনাজপুর-১: মনোরঞ্জন শীল গোপাল (আওয়ামী লীগ)।
দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ)।
দিনাজপুর-৩: ইকবালুর রহিম (আওয়ামী লীগ)।
দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ)।
দিনাজপুর-৫: মোস্তাফিজুর রহমান ফিজার (আওয়ামী লীগ)।
দিনাজপুর-৬ শিবলী সাদিক (আওয়ামী লীগ, নৌকা)।
কুড়িগ্রাম-১: আছলাম হোসেন সওদাগার (আওয়ামী লীগ, নৌকা)।
কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি, লাঙল)।
কুড়িগ্রাম-৩: এম এ মতিন (আওয়ামী লীগ)।
কুড়িগ্রাম-৪ জাকির হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
পঞ্চগড়-১: মাজহারুল হক প্রধান (আওয়ামী লীগ)।
পঞ্চগড়-২: নুরুল ইসলাম সুজন (আওয়ামী লীগ)।
গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারি (জাতীয় পার্টি)।
গাইবান্ধা-২: মাহাবুব আরা বেগম গিনি (আওয়ামী লীগ)।
গাইবান্ধা-৪: মনোয়ার হোসেন চোধুরী (আওয়ামী লীগ)।
গাইবান্ধা-৫: ফজলে রাব্বী মিয়া (আওয়ামী লীগ)।
বরিশাল বিভাগ
ঝালকাঠি-২: আমির হোসেন আমু (আওয়ামী লীগ, নৌকা)।
ঝালকাঠি-১: বজলুল হক হারুন (আওয়ামী লীগ, নৌকা)।
পিরোজপুর-৩: রুস্তম আলী ফরাজী (জাতীয় পার্টি, লাঙল)।
চাঁদপুর-২ নুরুল আমিন (আওয়ামী লীগ, নৌকা)।
চাঁদপুর-৫: রফিকুল ইসলাম (আওয়ামী লীগ, নৌকা)।
চাঁদপুর-৪ শফিকুর রহমান (আওয়ামী লীগ, নৌকা)।
বরিশাল-১: আবুল হাসানাত আব্দুল্লাহ (আওয়ামী লীগ, নৌকা)।
বরিশাল-২ গোলাম কিবরিয়া টিপু (জাপার উম্মুক্ত প্রার্থী)
বরিশাল-৬ রত্না আমিন হাওলাদার। (আওয়ামী লীগ, নৌকা)।
ভোলা-১ তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ, নৌকা)।
ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ, নৌকা)।
ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
চাঁদপুর-৩: দীপু মনি (আওয়ামী লীগ, নৌকা)।
পটুয়াখালী-২: আ স ম ফিরোজ (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-২: সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (তরিকত ফেডারেশন, নৌকা)।
চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি, লাঙল)।
চট্টগ্রাম-৬: এ বি এম ফজলে করিম চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-৭: হাছান মাহমুদ (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-৮: মইন উদ্দিন খা বাদল (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-১০: আফসারুল আমিন (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-১১: এম আবদুল লতিফ (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-১৩: সাইফুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
কক্সবাজার-৪ শাহিনা আকতার চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান মিতা (আওয়ামী লীগ, নৌকা)।
ব্রাহ্মণবাড়িয়া-৬: এ বি এম তাজুল ইসলাম (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-১২: সামছুল হক চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (আওয়ামী লীগ, নৌকা)।
ফেনী-১: শিরীন আখতার জাসদ (নৌকা)।
নোয়াখালী-১: এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ, নৌকা)।
কুমিল্লা-৬: আ ক ম বাহার উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।
কুমিল্লা-৭: আলী আশরাফ (আওয়ামী লীগ, নৌকা)।
লক্ষ্মীপুর-৩: এ কে এম শাহজাহান কামাল (আওয়ামী লীগ, নৌকা)।
লক্ষ্মীপুর-১: আনোয়ার হোসেন খান (আওয়ামী লীগ, নৌকা)।
লক্ষ্মীপুর-৪ আব্দুল মান্নান (বিকল্পধারা বাংলাদেশ, নৌকা)।
পার্বত্য বান্দরবান: বীর বাহাদুর উ শৈ সিং (আওয়ামী লীগ, নৌকা)।
সিলেট বিভাগ
সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ (আওয়ামী লীগ, নৌকা)।
হবিগঞ্জ-২ আবদুল মজিদ খান (আওয়ামী লীগ, নৌকা)।
হবিগঞ্জ-৪: মাহবুব আলী (আওয়ামী লীগ, নৌকা)।
হবিগঞ্জ-২ আবদুল মজিদ খান (আওয়ামী লীগ, নৌকা)।
মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন (আওয়ামী লীগ, নৌকা)।
সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান (জাতীয় পার্টি, লাঙল)।
সিলেট-৫: হাফিজ আহমেদ মজুমদার (আওয়ামী লীগ, নৌকা)।
সিলেট-৪: ইমরান আহমদ (আওয়ামী লীগ, নৌকা)।
সিলেট-৩: মাহমুদ উস সামাদ চৌধুরী (আওয়ামী লীগ, নৌকা)।
ঐক্যফ্রন্টের বিজয়ীরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ-২: আমিনুল ইসলাম (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ-৩: হারুনুর রশিদ (বিএনপি), বগুড়া-৪ মোশারফ হোসেন (বিএনপি), বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান (বিএনপি),
অন্যান্য দলের বিজয়ীরা হলেন: লক্ষ্মীপুর-২: মোহাম্মদ শহিদ ইসলাম (স্বতন্ত্র, আপেল),
শীর্ষ কাগজ
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights