ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ’র বাৎসরিক প্রকাশনা ‘আশীর্বাদ’র গৌরবময় ৭ম বর্ষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক এর নিয়মিত বাৎসরিক প্রকাশনা ‘আশীর্বাদ’ স্মরণিকার ৭ম বর্ষে পদার্পণ সংখ্যাটি গত ১৪ ডিসেম্বর ঢাকার মীরপুরে একান্ত অনানুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করেন কেএলবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল। এতে সমাজের সুধীজন, সহায়ক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। আর সেদিন থেকেই উক্ত স্মরণিকাটির বিতরণ কার্যক্রমও আনুষ্ঠানিক শুরু হয়।
এই স্মরণিকাটিতে কেএলবি’র বছরব্যাপী কার্যক্রমের সচিত্র প্রতিবেদনসহ, আগামী কর্মপরিকল্পণা, পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক বিভিন্ন লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, প্রতিবেদন ইত্যাদি স্থান পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্যালভিন মন্ডল তার অনুভূতি ব্যক্তি করতে গিয়ে উপরের কথাগুলো বলেন। তিন আরো বলেন, এই কাজে অন্যকে উদ্বুদ্ধ করতেও আশীর্বাদ প্রকাশনাটি সমাজে অনেকের মাঝে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি।
পরবর্তীতে প্রায় সপ্তাহব্যাপী চলে এর বিতরণ কার্যক্রম। গত ২৩ ডিসেম্বর থেকে নিউইয়র্কে স্মরণিকাটির বিতরণ কার্যক্রম শুরু হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের হাতে সংস্থার চেয়ারম্যান ক্যালভিন মন্ডল স্মরণিকাটি তুলে দেন। মি: ক্যালভিন বলেন, কেএলবি’র কার্যক্রমকে সর্বস্তরে সচ্ছতার ভিত্তিতে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
তিনি আরো বলেন, স্মরণিকাটি প্রকাশনায় আমাকে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে বিজ্ঞাপন দিয়ে আমার এই কাজের অর্থ যুগিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে মুদ্রণ কাজেও অনেকেই সহযোগিতা করেছে, যা আমার একার পক্ষে করা সম্ভব হতোনা। তাই তাদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ, কেএলবি’র বাৎসরিক এই স্মরণিকাগুলি সংস্থার ওয়েব সাইটে পাওয়া যাবে। আগ্রহী যে কেউ সংস্থার ওয়েব সাইটে গিয়েও পত্রিকাটি পড়তে পারবেন, ওয়েব সাইটের ঠিকানা : www.katrinalovebd.org or www.katrinalovebd.com। এছাড়াও যদি কোন উদার ব্যক্তি বা প্রতিষ্ঠান কেএলবি কার্যক্রমে অংশ নিতে চান, অথবা আর্থিক সহযোগিতা করতে চান তাহলে এই ওয়েবসাইটের ডোনেট বাটনে গিয়ে পাঠাতে পারেন। আমরা কৃতজ্ঞ থাকবো।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








