Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. মোমেনের বিপুল বিজয়ে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন সহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: December 30, 2018 | 8:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের ফলাফলে নৌকার মাঝি ড. মোমেন ধানের শীষের প্রার্থী মুক্তাদির থেকে দ্বিগুণেরও বেশী ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সিলেট-১ আসনে ২১৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৩ লাখ ১হাজার ২টি ভোট। তার নিকটতম প্রার্থী খন্দকার মুক্তাদির ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৯টি ভোট। যা মোমেনের প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম। সিলেট-১ আসনে মনে করা হয়েছিলো খন্দকার মুক্তাদির এবং ড. মোমেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ভোটের মাঠে বাজিমাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই  ড. এ কে আব্দুল মোমেন। শেষপর্যন্ত ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে ধরাশয়ী করে তিনিই শেষ হাসি হেসেছেন।

এদিকে, সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সাংসদ ড.এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ও ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব।
ইকবাল আহমেদ মাহবুব সংবাদ পত্রে প্রেরীত এক অভিনন্দন বার্তায় বলেন, আলোকিত ও উন্নত সিলেট গড়তে স্বপ্নবাজ মানুষ ড.এ কে আব্দুল মোমেনকে যেন মহান রাব্বুল আলআমিন তাওফিক দান করেন, সে প্রার্থনাই করি।
এছাড়াও ড.এ কে আব্দুল মোমেনের বিপুল বিজয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV