Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয় উদযাপন করেছে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: December 31, 2018 | 11:56 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয় উদযাপন করেছে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। এই উপলক্ষে নিউ জারসি অঙ্গরাজ্যের এগ হারবার সিটির একটি ভেনুতে স্থানীয় সময় গত ৩০ ডিসেম্বর রবিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, কামাল হোসেন,কাঞ্চন বল, আহসান হাবীব,পলাশ চৌধুরী, আবুল হোসেন, অভিজিত চৌধুরী লিটন, শহীদ খান,রতন ভট্টাচার্য, রওশনউদদীন প্রমুখ।
বিজয় সমাবেশের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনকালীন সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞ্যাপন করেন। বক্তারা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটানা তিনবার বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, উন্নয়নশীল দেশের যাত্রাপথে উন্নয়নের জোয়ারে ভর করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ। দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই নৌকা মার্কাকে জয়ী করেছেন ভোটাররা, বলেন বক্তারা।

বক্তারা জোর দিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ণের ধারাবাহিকতার পুরস্কারই হচ্ছে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের ফলাফল। আমরা মনে করি ভোটাররা এই ধারাবাহিকতা বজায় থাকুক তাই চায়। বক্তারা মনে করেন, বিশ্বে দেশকে উন্নয়নশীল করতে ক্রমাগত উন্নয়নের কোন বিকল্প নাই। তাই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নাই বলে মনে করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে আগামী পাঁচ বছরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
এছাড়া বক্তারা উন্নয়নের বৈঠা আবার শেখ হাসিনার হাতে তুলে দেওয়ায় ভোটারদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।আওয়ামী লীগ নেতা-কর্মী ,সমর্থক ও শুভানুধ্যায়ীরা এই বিজয় সমাবেশে যোগ দেন। বিজয় সমাবেশে সংগঠনের নেতা- কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV