আওয়ামী লীগের বিপুল বিজয়ে নিউইয়র্কে বিজয়োল্লাস : বাংলাদেশের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে উল্লাস করছেন নিউইয়র্কের প্রবাসীরা। স্যাটেলাইট টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সরাসরি নির্বাচনী ফলাফল জানার পরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং জেনোসাইড-একাত্তরের নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টার, ডাইভার্সিটি প্লাজা এবং ইত্যাদি পার্টি হলে জড়ো হয়ে বিজয়-র্যালি করেন।

‘এ বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ সুগম হলো। এ বিজয়ের মধ্য দিয়ে জাতিরপিতা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের প্রতি আবারো গোটা বাংলাদেশের মানুষের অকুন্ঠ সমর্থনের প্রকাশ ঘটলো’-এ কথা বলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা ৩০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় র্যালি করেন ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার নিরঙ্কুশ বিজয়/পথ হারাবে না বাংলাদেশ’ ব্যানারে। এতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, আ¯্রাব আলী খান লিটন, সুব্রত চৌধুরী, সাংবাদিক আকবর হায়দার কিরণ এবং শিব্বির আহমেদ, মানবাধিকার সংগঠক গোপাল সান্যাল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হামিদ এবং মোহাম্মদ হাসান প্রমুখ। কনকণে ঠান্ডা উপেক্ষা করে এ বিজয়োল্লাসের পর শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা এবং বিজয়ী সকলকে অভিনন্দিত করে ইত্যাদি পার্টি হলে একটি আলোচনা সভা হয়।

এর আগে সকাল থেকেই শতশত প্রবাসী বিজয়োল্লাসে মেতে থাকের পালকি পাটি সেন্টারে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি মহিউদ্দিন দেওয়ান এবং উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক ও উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির সার্বিক ব্যবস্থাপনায় এ বিজয় উৎসবে পরম করুণাময়ের শোকরানা আদায় করা হয় ব্যালট বিপ্লবে দেশ-বিরোধী অপতৎপরতার দাঁতভাঙ্গা জবাবদানের জন্যে। ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।
আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীদের বিশাল বিজয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে আরেকটি বিজয় সমাবেশ হয় ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহববুবুর রহমানের নেতৃত্বে। এ সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি মহিউদ্দিন দেওয়ান। শুরুতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মুক্তিযুদ্ধের চেতনার প্রাথীদের বিরাট বিজয় প্রদানের জন্যে ভোটারদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, আবুল হাসিব মামুন, সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুৃল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি প্রমুখ।
বস্টনেও নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সেক্রেটারি ইউসুফ ইকবাল। এনআরবি নিউজ
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights