Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? জল্পনায় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: January 1, 2019 | 2:43 PM

মিজানুর রহমান : পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? গতকাল নিউ ইয়ার সেলিব্রেশনে সেগুনবাগিচার অনানুষ্ঠানিক আড্ডার মুখ্য জিজ্ঞাসা ছিল এটি। দারোয়ান থেকে পররাষ্ট্রমন্ত্রী-সচিবের দপ্তর- সর্বত্রই ছিল এ আলোচনা। ১০ই জানুয়ারির মধ্যে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। দৌড়ঝাঁপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঘরোয়া আলোচনায় তারা জানার চেষ্টা করছেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব কার হাতে ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? সেখানে একাধিক নাম আসে। তবে যুক্তি-তর্কে আপাতত ‘পুরনোরাই হয়তো ফিরছেন’- এমন মতও রয়েছে। গত সাড়ে ৫ বছর ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রয়েছেন (৫ই জানুয়ারির নির্বাচনের আগে দায়িত্ব পেলেও তার আসনের কয়েকটি কেন্দ্রে পুনঃনির্বাচনের কারণে প্রায় দু’মাস মন্ত্রিসভার বাইরে ছিলেন) পেশাদার কূটনীতিক কাম রাজনীতিক আবুল হাসান মাহমুদ আলী। ৫ বছর ধরে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন অপেক্ষাকৃত তরুণ ব্যবসায়ী কাম রাজনীতিক শাহরিয়ার আলম।

দুজনই একাদশ জাতীয় সংসদে পুনঃনির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর পরীক্ষায় এএইচ মাহমুদ আলী বিগত দিনে কতটা সফল এবং সার্বিক মূল্যায়নে সরকার প্রধান তার কার্যক্রমে কতটা সন্তুষ্ট? এর উপরেই তার প্রত্যাবর্তন বা ফিরে আসা নির্ভর করছে বলে ধারণা পেশাদারদের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আলোচনায়। তার পারফরমেন্সে প্রধানমন্ত্রী খুশি- এটা বলাইবাহুল্য। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (এই প্রথম সংসদ সদস্য) নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থমন্ত্রী সহোদর ড. এ কে আবদুল মোমেন। তিনি মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন- এমন ধারণা বেশ বদ্ধমূল হয়ে আছে পররাষ্ট্র দপ্তরে। 

সে ক্ষেত্রে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে? এমন জল্পনা রয়েছে। কিন্তু কোনো বিষয়েই কেউ পাকা কথা বা উপসংহার না টেনে বিষয়টি একান্তভাবে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অপেক্ষায় থাকা আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বিবেচনায় রাখছেন। দিনের শেষে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি পুনঃনির্বাচিত হয়ে গতকাল প্রথম সেগুনবাগিচায় গেলে সেখানে পেশাদার কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ঢাকায় ফিরেছেন। তবে তিনি গতকাল দিনের বেশিরভাগ সময় সরকারি বাসভবন ‘পররাষ্ট্র ভবন’-এ ছিলেন। বিকালে অবশ্য গণভবনে যান। তার আগে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা মন্ত্রীর বাসায় যান এবং সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV