Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-সমাবেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: January 1, 2019 | 3:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে দেয়া বিশাল বিজয়কে উৎসব-আমেজে বরণ করলো যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।

সোমবার রাতে ব্রুকলীনে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেছেন, জাতির জনকের দেখানো পথে বাংলাদেশ এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বে। ৩০ ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশিরা সেই উন্নয়নের পক্ষেই তাদের সমর্থন দিয়েছেন। প্রবাসীদেরকেও একই চেতনায় শেখ হাসিনার পক্ষে ঐক্যজোট গড়তে হবে।প্রজন্ম লীগের সেক্রেটারি আলমগীর কবিরের পরিচালনায় এ সমাবেশে বক্তৃতাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি লুৎফুল করিম বলেছেন, বিজয়ের আমেজ ধরে রাখতে হবে প্রতিটি কাজে। এ নিয়ে পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফ বলেছেন, রাজাকারমুক্ত বাংলাদেশ রচনার যে প্রত্যয় ছিল-এই নির্বাচনের মধ্য দিয়ে নতুৃন প্রজন্মের ভোটারেরা বিপুল সমর্থন দিয়েছেন।

আনন্দ-সমাবেশে আরও বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা মানিক, মাস্টার কামালউদ্দিন, নজরুল ইসলাম, হাজী গোফরান প্রমুখ। এ সময় জাতির জনক শেখ মুজিবের আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে।

এ সময় বিশেষভাবে অভিনন্দন জানানো হয় ‘প্রবাস-বন্ধু’ হিসেবে পরিচিত ড. এ কে এ মোমেনের সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়াকে। বক্তারা আশা করেন, প্রবাসে দীর্ঘ সাড়ে ৩ দশকের অভিজ্ঞতায় উন্নয়নের মহাসড়কে উঠা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ড. মোমেন অনবদ্য ভূমিকা পালনে সক্ষম হবেন। আর এভাবেই রাষ্ট্রীয় কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV