Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ফের ‘বড় ভুল’ করে বসলেন প্রেসিডেন্ট ট্রাম্প!

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: January 1, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরের শুরু হবার ঠিক আগ মুহূর্তে ফের বড় ভুল করে বসলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির দেওয়াল নাকি ১০ ফুট উঁচু, এনম দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যা শুনে ওবামার প্রতিবেশীরা জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের কল্পনার কোনো জবাব নেই। কেননা, ওবামার এখনকার বাড়ির বাইরে আদতে কোনো দেওয়ালই নেই। 

মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বাড়ির বাইরের দেওয়ালের সঙ্গে গত রবিবার তুলনা টেনেছিলেন বর্তমান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছিলেন, ‘‘প্রেসিডেন্ট আর মিসেস ওবামা তাদের ওয়াশিংটনের ম্যানসনের বাইরে দশ ফুট উঁচু প্রাচীর তৈরি করিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য এটা অবশ্যই দরকার। যুক্তরাষ্ট্রেরও এমনটাই প্রয়োজন। শুধু একটু বড় আকারের।’’ এই মুহূর্তে ওই প্রাচীর তোলার প্রসঙ্গেই ডেমোক্র্যাটদের সঙ্গে টানাপোড়েনে মার্কিন সরকারের শাট ডাউন দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সে অচলাবস্থা কাটার এখনও কোনো লক্ষণ নেই। তবে প্রাচীর-বিতর্ক শিরোনামে জায়গা করে নিচ্ছে প্রতিদিনই। ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওবামার দুই প্রতিবেশী মুখ খুলেছেন সোমবার। 

একটি মার্কিন দৈনিককে তারা বলেছেন, সাবেক প্রেসিডেন্টের বাড়ির বাইরে কোনো দেওয়াল তো নেই। বরং রাস্তা থেকে সে বাড়ি যে কারও চোখে পড়বে। ৮২০০ বর্গফুটের ওই ম্যানসনে নানাবিধ নিরাপত্তার কড়াকড়ি থাকলেও দেওয়াল বলে কিছু নেই। বাড়ি ঘেরা আছে এক রকমের বেড়া দিয়ে। ওয়াশিংটনের অভিজাত ক্যালোরামা এলাকায় ওই ম্যানসনের আশপাশের সব বাড়িতেই ওইটুকু ঘিরে রাখা ব্যবস্থা রয়েছে। 

যে প্রতিবেশীরা এই তথ্য দিয়েছেন, তারা ওই এলাকার বহু দিনের বাসিন্দা। শুধু ওবামা নন, ওই এলাকায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং অ্যামাজ়ন সংস্থার প্রতিষ্ঠাতা জেফ্রি বেজ়োসও থাকেন। বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV