Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত হৃদয়ে বঙ্গবন্ধু প্রকাশিত

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: January 2, 2019 | 2:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত এর রচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ২১টা নাটকের পান্ডুলিপি নিয়ে প্রকাশিত হয়েছে ঐতিহাসিক নাট্যগ্রন্থ: হৃদয়ে বঙ্গবন্ধু। বাংলাদেশের গাঙচিল প্রকাশন থেকে গ্রন্থটি প্রকাশ হয়েছে। মোট ৩১২ পৃষ্ঠার এ গ্রন্থে যে নাটক গুলো প্রকাশিত হয়েছে তা হলো: বঙ্গবন্ধু শেখ মুজিব (পূর্নদৈর্ঘ্য নাটক), স্বাধীনতার ঘোষক (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুর সামনে জিয়া (১ দৃশ্যের নাটক), মহামান্য রাষ্ট্রপতি (১ দৃশ্যের নাটক), মেজর ডালিম বলছি (১ দৃশ্যের নাটক), আমার বাড়ি টুঙ্গীপাড়া (১ দৃশ্যের নাটক), মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধ (১ দৃশ্যের নাটক), হƒদয়ে বঙ্গবন্ধু (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুর বাকশাল (১ দৃশ্যের নাটক), বাকশালী মোশতাক (১ দৃশ্যের নাটক), মোশতাকের তেলেসমাতি (১ দৃশ্যের নাটক), খুনী মোশতাক (১ দৃশ্যের নাটক), বঙ্গবন্ধুকে হত্যায় বিদেশী শক্তি (১ দৃশ্যের নাটক), মোশতাকের ষড়যন্ত্র (১ দৃশ্যের নাটক), মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান (১ দৃশ্যের নাটক), স্বাধীনতা তুমি (গীতিনাট্য), জনতার সংগ্রাম (গীতিনাট্য), বাংলাদেশের মাটি (গীতিনাট্য), ৭ই মার্চের ভাষণ (১ দৃশ্যের নাটক), বাংলাদেশ ও বঙ্গবন্ধু (পূর্নদৈর্ঘ্য নাটক) এবং রক্তাক্ত ১৫ই আগষ্ট (১ দৃশ্যের নাটক)। এ গ্রন্থ থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি কোলকাতার বরানগর ¯্রােত নাট্য একাডেমী, স্বাধীনতার ঘোষক এবং আমার বাড়ি টুঙ্গীপাড়া নাটক দুটো কোলকাতার শ্যামবাজার অন্যদেশ নাট্যদল, হৃদয়ে বঙ্গবন্ধু নাটকটি ঢাকার বঙ্গবন্ধু থিয়েটার, আমার বাড়ি টুঙ্গীপাড়া নাটকটি সিলেটের দেশ থিয়েটার, ৭ই মার্চের ভাষণ নাটকটি খুলনার মেঘদূত এবং গাঙচিল, হৃদয়ে বঙ্গবন্ধু এবং বাংলার নবাব সিরাজদ্দৌলাহ্ নাটক দু’টি পশ্চিমবঙ্গের দেবী নগর জাগরী থিয়েটার গ্রুপ এবং সিরাজউদ্দৌলাহ্ নাটকটি সরকারি সহযোগিতায় পরিচালিত ভারতবর্ষের অন্ধ শিল্পীদের একমাত্র নাট্যদল শ্যামবাজার অন্যদেশ এর পক্ষ থেকে দুই বাংলায় মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। গত ২৩/০৯/২০১৮ তারিখে কোলকাতার মঞ্চায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটি বাংলাদেশের প্রতিটি জেলায় মঞ্চায়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা চলছে। গত ২৯/০৯/০১৮ তারিখে কোলকাতায় মঞ্চায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকটির ভিডিও দেখার জন্য ইউটিউব যেয়ে বঙ্গবন্ধু ড্রামা রিটেন বাই খান শওকত (ইড়হমড়নড়হফযঁ ফৎধসধ ৎিরঃঃবহ নু কযধহ ঝযড়শিধঃ) টাইপ করে দেখুন। এই গ্রন্থে প্রকাশিত নাটকগুলো মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্য্যায়ের পাঠ্যে অন্তর্ভূক্তির বিষয়েও সংশ্লিষট মন্ত্রনালয় ও শিক্ষা বোর্ড সমূহের সাথেও আলোচনা চলছে। গ্রন্থটি সংগ্রহে আগ্রহীরা (৯১৭) ৮৩৪-৮৫৬৬ নং এ লেখকের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV