Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

বাংলাদেশ অনেক সম্মানজনক অবস্থানে রয়েছে: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. নীনা

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 2, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালনকারী মার্কিন রাজনীতিক ড. নীনা আহমেদ বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচনী ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ গত এক দশকে অনেক উন্নতি করেছে। উন্নতির এই ধারা অব্যাহত রাখতে হবে। একইসাথে রাজনীতি ও প্রশাসনে চাই জবাবদিহিতা এবং স্বচ্ছতা। দরকার বাক-স্বাধীনতা সমুন্নত রাখা। তা না হলে গণতন্ত্র বিকশিত হবে না। মানুষের কথা বলার অধিকার সমুন্নত রাখতে হবে।

ডেমক্র্যাটিক পার্টি থেকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্ণর পদে মনোনয়নের লড়াইয়ে এক লাখ ৮৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখলকারি বাংলাদেশি-আমেরিকান ড. নীনা অবশ্য উল্লেখ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের বয়স মাত্র ৪৭ বছর। এই বয়সের আমেরিকায় কী যে অরাজক পরিস্থিতি ছিল তা ইতিহাসেই লিপিবদ্ধ রয়েছে। সে তুলনায় বাংলাদেশ অনেক সম্মানজনক অবস্থানে রয়েছে।ড. নীনা এনআরবি নিউজকে আরো বলেন, নারী ক্ষমতায়নের কথা বলা হলেও সত্যিকার অর্থে নারীরা এখনও ঘরে এবং কর্মস্থলে নিগৃহীত হচ্ছেন। এটি দূর করতে চাই আন্তরিক প্রয়াস।

বাংলাদেশের ভোট কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জেনেছি যে, কিছুটা সমস্যা হলেও তারা ভোট দিতে পেরেছেন। নিজের ভোট দিতে পারেননি-এমন অভিযোগ শুনিনি। আমেরিকাতেও ভোট কারচুপি হচ্ছে। ভোট কেন্দ্রে হরিবল অবস্থার শিকার অনেকেই হচ্ছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ