৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় উল্লাস প্রকাশ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ১লা জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২য় স্থানে বিজয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। এস্টোরিয়া বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অব) আবদুল মান্নান, ডাঃ সেলিম মাহমুদ। আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিদ আহমেদ স্বর্ণা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোহসিন আলী, দপ্তর সম্পাদক জি.এম. ইলিয়াছ, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক মহানগর কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নার্গিস রহমান, সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, সহ সভাপতি কানিজ বেগম, রৌশন বেগম কাজল।
সভার শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়। ২০১৮ সালে জাতীয় পার্টির নেতাকর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। একাদশ সংসদ নির্বাচনে পার্টির বিজয়ে সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়। চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতি জানানো হয় অভিনন্দন ও শুভেচ্ছা। এই নির্বাচনে জাতীয় পার্টি পক্ষ থেকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি ২য় স্থান অধিকা করেছে। জাতীয় পার্টির জন্ম হয়েছিল গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জাতীয় পার্টির শাসন আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা কোন সরকার করতে পারে নাই।
বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন শাহানাজ বেগম, ডাঃ নার্গিস রহমান, রৌশন বেগম কাজল, ফারজিদ আহমেদ স্বর্ণা, কানিজ ফাতেমা, কবিতা পাঠ করেন লুৎফুর রহমান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes