যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী খলকুকে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের চীফ এডমিন ও ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর সাবেক জেনারেল সেক্রেটারী কবির আহমদ খলকুকে সংবর্ধনা দেয়া হয়েছে। ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী কবির আহমদ খলকুর নিউইয়র্কে আগমন উপলক্ষ্যে সংগঠনটি তার সম্মানে আয়োজন করে মতবিনিময় সভা ও ডিনার পার্টির।

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল বাসিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কাওসারুজ্জামান কয়েস, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, কমিউনিটি এক্টিভিস্ট শহীদ আলী, বুরহান উদ্দিন, টিপু সুলতান, খায়রুল ইসলাম খান, সুয়াইব আলী, জাহেদ আহমেদ চৌধুরী, নাদির খান, সামাদ মিয়া জাকের, সোহেল আহমেদ, রোকন আহমেদ চৌধুরী, হেলাল আহমেদ, লুৎফর হোসেন আজাদ, নুরুজ্জামান লিপন, জুবের আহমেদ চৌধুরী, শাহ মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। কবির আহমদ খলকুকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবির আহমদ খলকু তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফেঞ্চুগঞ্জে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এ টেকনিক্যাল কলেজের জন্য একটি ভাল ফান্ডও সংগ্রহ হয়েছে। প্রবাসীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হওয়ার অনুরোধ জানান।
সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জের উন্নয়নে কবির আহমদ খলকুর ভূমিকার কথা উল্লেখ করে তার সাফল্য কামনা করেন। তারা ফেঞ্চুগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!