Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সিতে ইউএস কংগ্রেসম্যান ড্রিউ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড মেম্বার ফারুক সংবর্ধিত : বাংলাদেশীদের প্রশংসায় কংগ্রেসম্যান ড্রিউ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: January 7, 2019 | 6:05 PM

https://www.facebook.com/USANewsNY/videos/352783658852797/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজার্সির আটলান্টিক সিটিতে ডেমোক্রেট দলীয় নব নির্বাচিত ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড মেম্বার ফারুক হোসেন সংবর্ধিত হয়েছেন। গত ৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সাউথ জার্সির বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে তাদের এই গণ সংবর্ধনা প্রদান করা হয়।


উল্লেখ্য, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ইউএস কংগ্রেসম্যান পদে জেফ ভ্যান ড্রিউ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড মেম্বার পদে প্রথম বাংলাদেশী-আমেরিকান ফারুক হোসেন বিজয়ী হন।


কমিউনিটি এক্টিভিস্ট জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং আবদুর রফিক ও সোহেল আহমেদের যৌথ সঞ্চালণায় অনুষ্ঠানে সংবর্ধিতরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট এসেম্বলিম্যান জন আরমাতো, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউনসিলম্যান জিমি চ্যাং, কাউনসিলম্যান এমও ডিলগারডো, আটলান্টিক কাউনটি ডেমোক্রেট পার্টির সভাপতি মাইক সুলেমান, আটলান্টিক সিটি ডেমোক্রেট পার্টির সভাপতি ডোয়েন লুইস, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার- অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ উদ্দিন, অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, স্কুল বোর্ড মেম্বার জন ডেভলিয়ন, কমিউনিটি এক্টিভিস্ট সেলিম সুলতান, সাংবাদিক আকবর হোসেন ও সুব্রত চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ইমতিয়াজ লিটু, জিয়া আনজুম, সুমন মজুমদার, কাজী লিটন, রওশন উদ্দীন, জাহাঙ্গীর কবির প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টার, ইউনাইট হেয়ার লোকাল ৫৪ ও আটলান্টিক সিটি ডেমোক্রেট পার্টির সার্বিক সহযোগীতায় আয়োজিত এ অনুষ্ঠানে আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন।


কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ তাঁর বক্তব্যে নিজেকে বাংলাদেশি সহ দক্ষিণ এশীয়দের বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি সব সময় আপনাদের পাশে থাকব। কংগ্রেসম্যান হিসেবে বাংলাদেশী সহ দক্ষিণ এশীয় কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা পালনে সচেষ্ট থাকবো। তিনি বাংলাদেশীদের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সার্বিক উন্নয়নে বাংলাদেশী-আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মূলধারার রাজনীতিতেও তাঁরা দ্রুত জায়গা করে নিচ্ছেন। জেফ ভ্যান ড্রিউ তাঁর ও ফারুক হোসেনের সম্মানে এ আয়োজনের জন্য আয়োজক সংগঠন, আ্যসাল, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি সহ দক্ষিন এশীয় কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও অ্যাসাল’র নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক হোসেন তাঁর বক্তব্যে তাঁকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী তিন বছর তাঁর দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, এ বিজয় তার একার নয়, এ বিজয় সকল বাংলাদেশীর।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন তাঁর বক্তব্যে মধ্যবর্তী নির্বাচনে ইউএস কংগ্রেসম্যান পদে ডেমোক্রেট দলীয় প্রার্থী জেফ ভ্যান ড্রিউকে অ্যাসাল’র এনডোর্সমেন্টের কথা উল্লেখ করে বলেন, ড্রিউর বিজয় মানে অ্যাসাল’র বিজয়। বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে জেফ ভ্যান ড্রিউ জোরাল ভূমিকা রাখবেন এ প্রত্যাশা সবার। মাফ মিসবাহ ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে অ্যাসাল’র পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
অ্যাসাল’র সেক্রেটারী এম করিম চৌধুরী তার বক্তব্যে সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে হেলথ কেয়ারকে ঢেলে সাজাতে জোরাল ভূমিকা রাখার জন্য কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর প্রতি আহ্বান জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/297454117621731/
https://www.facebook.com/USANewsNY/videos/772139546480691/
https://www.facebook.com/USANewsNY/videos/1013605552162123/
https://www.facebook.com/USANewsNY/videos/284379848939049/
https://www.facebook.com/USANewsNY/videos/223203108602734/
https://www.facebook.com/USANewsNY/videos/354186072065267/
https://www.facebook.com/USANewsNY/videos/290618138263343/
https://www.facebook.com/USANewsNY/videos/411768362697706/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV