অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেবেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল কালাম আবদুল মোমেন বলেছেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য তিনি অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেবেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৩০ সাল নাগাদ সকল উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করাসহ প্রধানমন্ত্রীর আকাঙ্খা অনুযায়ী বিভিন্ন ভিশন বাস্তবায়ন এবং এর কাজ ত্বরান্বিত করতে অর্থনৈতিক কূটনীতির ওপর বেশি জোর দেয়াই হবে আমার মূল লক্ষ্য ।’
নতুন পররাষ্ট্রমন্ত্রী ২০৪০ সাল নাগাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং পরবর্তী একশ’ বছরে ডেল্টাপ্লান বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশার কথাই মোটামুটি তুলে ধরেন।ড. মোমেন রোহিঙ্গা ইস্যুতে বলেন, ‘এটা একটা বড় বিষয়। এই সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে প্রথমে আমাকে সমস্যাটা বুঝতে হবে।’
নবনিযুক্ত মন্ত্রী বলেন, জনগণের ব্যাপক রায় পেয়ে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার কারণে বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি হওয়ায় আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে।’বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ড. মোমেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
তিনি নিউইয়র্কে জাতিসংঘে রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি চিলি ও পেরুর রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।ড. মোমেন বোস্টনে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (কেমব্রিজ) থেকে জনপ্রশাসন, জননীতি ও আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে এমপিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ডেভেলপমেন্ট ইকোনমিতে এমএ ও বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন।
ড. মোমেন মেরিম্যাক কলেজ, সালেম স্টেট কলেজ, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং হার্ভার্ড ইউনিভার্সিটির কনেডি স্কুল অফ গভর্নমেন্ট-এ অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন বিষয়ে শিক্ষকতা করেন।তিনি ২০১০ সালে আন্তর্জাতিক পর্যায়ে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭ তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন। ড. মোমেন ২০১৪ সালে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!