Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৮ জানুয়ারী : ট্রাম্পের ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এ ট্যাক্স সিজনে কার্যকর, চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুন

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: January 8, 2019 | 3:09 PM

সাখাওয়াত হোসেন সেলিম. ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ২০১৮ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। ট্যাক্স সিজন শেষ হয় ১৫ এপ্রিল সোমবার। কোনো জরিমানা ছাড়াই Individule ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এতথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। তিনি জানান, ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্র জুড়ে ট্যাক্স সিজন শেষ হলেও ১৫ এপ্রিল সোমবার এবং পরদিন ১৬ এপ্রিল মঙ্গলবার Emancipation day অর্থাৎ District of Columbia ছুটির দিন থাকায় ১৭ই এপ্রিল বুধবার কেবল দু’টি স্টেট মেইন এবং ম্যাচাসুইটসে ট্যাক্স সিজনের শেষ দিন ধার্য্য করা হয়েছে।
মোহাম্মদ হাসেম জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এ ট্যাক্স সিজনে কার্যকর হবে।
আইআরএস এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ২০১৭ ট্যাক্স বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ ডলার করা হয়েছিল। যা চলতি বছর বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ২০০০ ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩০০০ ডলার এবং এ ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান করা হবে ২০০০ ডলার করে।
মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সবার কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় লোভের বশবর্তী হয়ে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন করা কোন ভাবেই উচিত না। ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোনো সুযোগও নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। ভুল তথ্য পরিবেশনের বিষয়টি অডিটে উদঘাটিত হলে চরম মূল্য দিতে হতে পারে অভিযুক্তদের। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ ফেরত, ইন্টারেস্ট, জরিমানাসহ ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ।
তিনি জানান, সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস আপডেট করতে হয় প্রতি বছরই। যা ট্যাক্স প্রস্তুতকারীদের নির্ভুল ট্যাক্স প্রিপেয়ার করতে সহায়তা করে থাকে। অভিজ্ঞ ট্যাক্স প্রস্তুতকারীরাই পারেন নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা করতে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন :৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV