নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে গত বছর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় শত বছরের মধ্যে সবচেয়ে কম মানুষের প্রাণহানী ঘটেছে গত বছর। সে সংখ্যা ২০০। এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে মারা যায় ২২২ জন।
১৯১০ সাল থেকে এই সিটিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের তথ্য সংগ্রহ করার পর থেকে ২০১৮ সালেই সবচেয়ে কম মানুষের প্রাণহানী ঘটলো বলে সিটি প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। আর এর পুরো কৃতিত্ব দাবি করছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। ‘ভিশন জিরো’ রীতি চালু করেছেন সিটি মেয়র। রাস্তার গতিসীমা (ঘন্টায় ২৫ মাইল) লংঘনকারিদের বড় অঙকের জরিমানা করা হচ্ছে। ২০২৪ সালের মধ্যে এই সিটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার শুন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ধার্য করা হয়েছে এই কর্মসূচি। এনআরবি নিউজ
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes