Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শানে গাউসুল আজম মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: January 9, 2019 | 11:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান আল্লাহ ও মহান প্রিয়নবীর প্রেমে – সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের অনুসরণে গত ২৬শে ডিসেম্বর বুধবার দিবাগত মধ্য রাতে নিউইয়র্কে ম্যানহাটনস্থ কারি ইন এ হারি রেস্টুরেন্টে আহলে সুুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যোগে ওলিকুল সম্রাট তরীকার ইমাম শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহের ওফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র শানে গাউসুল আজম মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয় । আহলে সুুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তকরীর করেন আহলে সুুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ ও আহলে সুুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী । আরো বক্তব্য রাখেন কাজী সায়েদুর রহমান, মনিরুল হক মুমিন, শামসুল ইসলাম, আবুল কাশেম ভুইয়া, মুরাদ মুজাদ্দেদী, মুস্তাকিম বিল্লাহ দুলাল, আব্দুল মান্নান প্রমুখ।


বক্তাগণ বলেন, ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাত এবং আহলে সুন্নাত হলো কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের অনুসরণ যা মূলতঃ তাওহীদ রেসালতের আনুগত্যে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের অনুসরণ। আর তাই কুরআন সুুন্নাহর আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকতের অনুসরণ হলো প্রকৃত ইসলামের পরম্পরা। বক্তাগণ সংগঠনের পক্ষ থেকে মুসলিম মিল্লাতকে গাউসে পাকের প্রদর্শিত কুরআন সুন্ন্াহর আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকার অনুসরণে ধমের প্রকৃত ধারাবাহিকতায় জীবন ও সমাজ গড়ার অনুরোধ জানান। যিক্র, সালাতু সালাম, ক্বিয়াম, খতমে গাউসিয়া, শাজারায়ে কাদেরিয়া আলিয়া পাঠান্তে বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV