Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন সরকারের অচলাবস্থা : ‘সময়ের সম্পূর্ণ অপচয়’ বলে ওয়াক-আউট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 10, 2019 | 12:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন সরকারের কার্যক্রম যে ১৯ দিন ধরে বন্ধ রয়েছে সে বিষয়ে ডেমোক্র্যাট নেতাদের সাথে আলোচনায় বসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে উঠে বের হয়ে যান।

হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী এবং সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করার ব্যাপারে আগের অবস্থানে অটল থাকলে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা থেকে বেড় হয়ে আসেন। মি. ট্রাম্প এই বৈঠককে তার ভাষায় “সময়ের সম্পূর্ণ অপচয়” বলে আখ্যায়িত করেছেন। কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথমবারের মত ৮ লাখের মত মানুষ এই সপ্তাহে তাদের বেতন পাবে না।

প্রেসিডেন্ট পরে এক টুইটে ডেমোক্র্যাট দলের বড় নেতাদের উদ্দেশে লেখেন “বাই-বাই”। এদিকে হোয়াইট হাউসের বাইরে এনিয়ে দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে। হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী মি. ট্রাম্পকে বলেছেন বিপুল সংখ্যক কেন্দ্রীয় কর্মচারীদের বেতন দিতে না পারাটা একই সঙ্গে আরেকটা ক্ষতি। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট মনে হচ্ছে তাদের প্রতি অসংবেদনশীল হচ্ছেন। তিনি (ট্রাম্প) হয়তবা মনে করছেন তারা তাদের বাবার কাছে অর্থ চাচ্ছেন”।

চাক শুমার সাংবাদিকদের জানিয়েছেন মিসেস পেলোসী যখন দেয়াল নির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দে অনুমোদন দিতে রাজি হননি তখনি প্রেসিডেন্ট আলোচনার মাঝখানে উঠে চলে যান। চাক শুমার বলেন, “তিনি (ট্রাম্প) স্পিকার পেলোসীকে জিজ্ঞেস করেন আপনি কি আমার দেয়াল নির্মাণের ব্যাপারে রাজী আছেন? তিনি (পেলোসী)উত্তর দেন না”। “এবং তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন তাহলে আমাদের আলোচনা করার কিছু নেই এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন”।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের নেতাদের টেলিভিশনে এক ভাষণে সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে মতবিরোধ রয়েছে সেটা স্পষ্ট হয়।

এই কারণে ২২শে ডিসেম্বর থেকে চলমান যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের কাজকর্ম আংশিক বন্ধ অবস্থা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সীমান্ত দেয়াল নির্মাণের বরাদ্দ বাবদ ৫.৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার পাশ করাতে চান যা অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর বলে মনে করছেন ডেমোক্রাটরা।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাংবাদিকদের বলেছেন, তিনি হতাশ কারণ ডেমোক্র্যাটরা ভালো বিশ্বাসে আলোচনা করতে রাজী ছিল না। আরেকজন রিপাবলিকান নেতা কেভিন ম্যককার্থি বলেছেন তিনি ডেমোক্র্যাট নেতাদের ব্যাবহার অস্বস্তিকর মনে করেছেন। খবর বিবিসি বাংলার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV