সাংবাদিক গোলাম মল্লিক আর নেই; শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা, লং আইল্যান্ডে দাফন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক গোলাম মল্লিক (৬০) আর নেই (ইন্না লিল্লাহে…রাজেউন)। বৃহস্পতিবার বিকেল ৩:৪০ মিনিটে ফ্লাশিং এর নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন।
তার মরদেহ ওজোন পার্ক এর ইসলামিক ফিউনারেল হোম এ রাখা হয়েছে। ১১ জানুয়ারী
শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে সমাহিত করা হবে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভইয়ার্ডের মুসলিম কবরস্থানে।
তার কন্যা সেজানা জানিয়েছে, ডাক্তাররা সর্ব শেষ ব্মর্ল্লেইন টেস্কট করে এবং তাতে তার ব্রেইন ১০০ ভাগ অকার্যকর। এর আগে গত বুধবার দুপুরে গোলাম মল্লিক নিজে ম্যানহাটানের প্রেসবেটারিয়ান হাসপাতালে যান। ডাক্তাররা তার ইকেজি করার সময় দেখতে পান যে ইতোমধ্যেই তিনি একটি মারাত্ম হার্ট এটাক নিয়ে হাসপাতালে আসেন। এর আধা ঘন্টা পরই গোলাম মল্লিক কোমায় চলে যান।
বাংলাদেশ সোসাইটির পক্ষে সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী জানিয়েছিলেন বাংলােদেশ সোসাইটির নিজস্ব কবরস্থানে গোলাম মল্লিককে দাফন করার জন্য কবর দিবেন তারা নিখরচায়। কিন্তু সোসাইটির লং আইল্যান্ডের ওয়াশিংটন মমোরিয়াল কবরস্থানে জায়গা না দিয়ে নিউজার্সীেতে জায়গা দিবে জানতে পেরে গোলাম মল্লিকের পরিবার তা প্রত্যাখান করে তাকে নিজেদের খরচে লং আইল্যান্ডের ওয়াশিংটন মমোরিয়াল কবরস্থানে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গোলাম মল্লিকের আকস্মিক মৃত্যুতে তার পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গোলাম মল্লিক ১৯৯১ সালে নিউইয়র্কে আসেন। নিউইয়র্কের সাপ্তাহিক বাঙ্গালীতে দীর্ঘ্য দিন কর্মরত ছিলেন সাংবাদিক গোলাম মল্লিক।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








