প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ ২৮ জানুয়ারী শুরু হওয়া ট্যাক্স রিটার্নে কার্যকর : ৭টি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য, উচ্চবিত্ত শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোর বিপুল কর ছাড়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুন
সাখাওয়াত হোসেন সেলিম. ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ২৮ জানুয়ারী শুরু হওয়া ট্যাক্স রিটার্নে কার্যকর হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’। নতুন এই কর আইনে সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে। উচ্চবিত্ত শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড়া দেওয়া হয়েছে। আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। দ্বিগুন করা হয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এসব তথ্য জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।
মোহাম্মদ হাসেম জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এ ট্যাক্স সিজনে কার্যকর হচ্ছে। এর মধ্যে ৭টি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে, স্ট্যাান্ডার্ড ডিডাকশন ডাবল করা হয়েছে, ব্যক্তিগত এক্সামশনস পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডাবল করা হয়েছে, নতুন একটা ডিপেন্ডেট ক্রেডিট যোগ করা হয়েছে, প্রপার্টি ট্যাক্স ও স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স লিমিটেড করা হয়েছে টোটাল ১০,০০০ ডলারের মধ্যে, মর্টগেজ ইন্টারেস্ট শুধুমাত্র ৭,৫০,০০০ ডলারের মধ্যে ডিডাকশন নিতে পারবে, আর্মফোর্স ব্যতীত মুভিং খরব ডিডাকশন থাকবে না, এলিমনি ডিডাকশন নেয়া যাবে না এবং ২০১৯ এর ১ জানুয়ারি থেকে ইনকাম ও রিপোর্ট করতে হবে না, ডোনেশনের পরিমান ৫০% থেকে ৬০% এ পরিবর্তন করা হয়েছে; মেডিকেল এক্সপেন্স এডজাস্টেড গ্রোস ইনকামের ১০% এর পরিবর্তে ৭.৫% করা হয়েছে; কর্পোরেশনের ট্যাক্স রেট ৩৫% থেকে কমিয়ে ২১% করা হয়েছে; কর্পোরেশনের অল্টার্নেটিভ মিনিমাম ট্যাক্স আর থাকবে না; পার্টনারশিপ এস কর্পোরেশন অথবা সোল প্রপার্টিশীপের ক্ষেত্রে ২০% ডিডাকশন নেয়া যাবে।
আইআরএস এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, এবার চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুন করা হয়েছে। ২০১৭ ট্যাক্স বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ ডলার করা হয়েছিল। যা চলতি বছর বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ২০০০ ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩০০০ ডলার এবং এ ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান করা হবে ২০০০ ডলার করে।
মোহাম্মদ হাসেম জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এই ট্যাক্স সিজনে সরাসরি প্রভাব ফেলবে। বিগত ২০১৭ সালের ২০ ডিসেম্বর কংগ্রেসে পাশ হওয়া নতুন ট্যাক্স রিফর্ম এই বছর থেকে কার্যকর হচ্ছে। নতুন ট্যাক্স রিফর্ম কার্যকরের সাথে সাথে মার্কিন কর ব্যবস্থায় শুরু হয়েছে নতুন অধ্যায়। নতুন কর আইনে সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে।
আইআরএস’র বরাত দিয়ে ট্যাক্স রিফর্ম সম্পর্কে ইউএসএনিউজঅনলাইন.কমকে বিস্তারিত জানান অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম। তিনি জানান, নতুন আইনে উচ্চবিত্ত শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড়া দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখ করে নতুন কর ব্যবস্থায় তাদের কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হয়েছে।
এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, পূর্বের কর আইনে সাতটি ট্যাক্স রেট ধার্য্য ছিল ১০% থেকে ৩৯.৬% পর্যন্ত। নতুন আইনে সেই সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে ১০% থেকে শুরু করে ৩৭% পর্যন্ত।
জয়েন্ট ফাইলিং এর জন্য ট্যাক্স রেট হার হচ্ছে: $০ থেকে $১৯,০৫০= ১০%, $১৯,০৫১ থেকে $৭৭,৪০০ = ১২%, $৭৭,৪০১ থেকে $১৬৫,০০০ = ২২%, $১৬৫,০০১ থেকে $৩১৫,০০০ = ২৪%, $৩১৫,০০১ থেকে $৪০০,০০০ = ৩২%, $৪০০,০০১ থেকে $$৬০০,০০০ = ৩৫%, $৬০০,০০১ এবং এর উপরে = ৩৭%।
ইন্ডিভিজ্যুয়াল ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে: $০ থেকে $৯,৫২৫= ১০%, $৯,৫২৬ থেকে $৩৮,৭০০ = ১২%, $৩৮,৭০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে $১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে $$২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে $৫০০,০০০ = ৩৫%, $৫০০,০০১ এবং এর উপরে = ৩৭%।
মেরিড ফাইলিং ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে: $০ থেকে $৯,৫২৫= ১০%, $৯,৫২৬ থেকে $৩৮,৭০০ = ১২%, $৩৮,৭০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে $১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে $২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে $$৩০০,০০০ = ৩৫%, $৩০০,০০১ এবং এর উপরে = ৩৭%।
হেড অপ হাউসহোল্ড ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে: $০ থেকে $১৩,৬০০= ১০%, $১৩,৬০১ থেকে $৫১,৮০০ = ১২%, $৫১,৮০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে $$১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে $২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে $৫০০,০০০ = ৩৫%, $৫০০,০০১ এবং এর উপরে = ৩৭%।
স্ট্যান্ডার্ড ডিডাকশন: স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন এই বছর ডবল করা হয়েছে।
মেরিড ফাইলিং জয়েন্টলি-$২৪,০০০, হেড অফ হাউসহোল্ড- $১৮,০০০, সিঙ্গেল- $১২,০০০, মেরিড ফাইলিং সেপারেটলি- $১২,০০০।
ব্যক্তিগত এক্সামশনন্স: গত বছরে ব্যক্তিগত এক্সামশনের পরিমাণ ছিল $৪,০৫০। কিন্তু বর্তমান আইনে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে ব্যক্তিগত এক্সামশন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
চাইল্ড ট্যাক্স ক্রেডিট: আগের আইনে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এর পরিমাণ ছিল $১,০০০। কিন্তু বর্তমান আইনে চাইল্ড ট্যাক্স এর পরিমাণ ধার্য্য করা হয়েছে $২,০০০। এর মধ্যে রিফান্ড যোগ্য পরিমাণ হলো $১৪০০। আর কোয়ালিফায়িং চাইল্ড ছাড়া কোয়ালিফায়িং ডিপেনডেন্টদের ক্ষেত্রে নতুনভাবে $৫০০ ননরিফান্ডেবল ক্রেডিট ধার্য্য করা হয়েছে।
আইটেমাইজ ডিডাকশন:
এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স: এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স অথবা রিয়েল এস্টেট ট্যাক্সে আগের আইনে পুরোপুরি ডিডাকশনের ব্যবস্থা ছিল।
বর্তমান আইনে এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স-এ তিনটা মিলে সর্বোচ্চ $১০,০০০ পর্যন্ত ডিডাকশন নেয়া যাবে।
মেডিকেল এক্সপেন্স: পূর্বের কর আইনে এডজাস্টেড গ্রোস ইনকামের ১০% এর উপরে গেলে ডিডাকশন নেয়া যেত। নতুন আইনে এটি ৭.৫% করা হয়েছে।
চেরিটেবল কন্ট্রিবিউশন: চেরিটেবল কন্ট্রিবিউশন ইনকামের ৫০% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে। তবে এটি আইটেমাইজ ডিডাকশন এ সংযুক্ত করা যাবে।
মর্টগেজ ইন্টারেস্ট: নতুন আইনে $৭৫০,০০০ পর্যন্ত লোনের মর্টগেজ ইন্টারেস্ট ডিডাকশন নেয়া যাবে। পূর্বের আইনে ১ মিলিয়ন পর্যন্ত মর্টগেজ ইন্টারেস্ট নেয়া যেত।
এডুকেটর এক্সপেন্স: এডুকেটর এক্সপেন্স সাপ্লাইয়ের জন্য $২৫০ পর্যন্ত ডিডাকশন নিতে পারবে।
মুভিং খরচ: আর্মড ফোর্সেস অথবা মিলিটারী ব্যক্তি ব্যতীত আর কোন সাধারণ জনগণের জন্য প্রযোজ্য নয়।
এলিমনি: নতুন আইনে এলিমনি ডিডাকশন নেয়া যাবে না এবং ইনকামও রিপোর্ট করতে হবে না। এটা কার্যকর হবে জানুয়ারি ১, ২০১৯ থেকে।
এফরডেবল কেয়ার এ্যাক্ট: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিফর্মে এফরডেবল কেয়ার এ্যাক্ট বাবদ পেনাল্টি থাকবে না ১ জানুয়ারি ২০১৯ থেকে। কিন্তু গত বছর যাদের ইন্সুরেন্স ছিল না তাদের পেনাল্টি কার্যকর থাকবে। সর্বোচ্চ ২.৫% পেনাল্টি ফাইলিং ট্রাস্টহোল্ডের উপরে অথবা প্রতি ফ্যামিলি সর্বোচ্ছ $২০৮৫ পেনাল্টি দিতে হবে। অ্যাডাল্টদের জন্য সর্বনি¤œ জন প্রতি $৬৯৫ এবং চাইল্ডদের জন্য $৩৪৭.৫০ পেনাল্টি দিতে হবে।
স্টুডেন্ট লোন ইন্টারেস্ট ডিডাকশন: স্টুডেন্ট লোন ইন্টারেস্ট এর পরিমাণ পূর্বের হিসাব মত $২৫০০ বহাল থাকবে।
বিজনেস ট্যাক্স রেটস: নতুন আইনে কর্পোরেশনের ট্যাক্স রেট ৩৫% থেকে কমিয়ে ২১% করা হয়েছে।
অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স: নতুন আইনে কর্পোরেশনের ক্ষেত্রে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স আর থাকবে না।
পাসথ্রু বিজনেস: নতুন আইনে পার্টনারশীপ, এস. কর্পোরেশন অথবা সোর প্রপার্টিশীপের ক্ষেত্রে ২০% ডিডাকশন নেয়া যাবে।
এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে, কর্পোরেশন ট্যাক্স রেট অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হলেও ইনডিজিবল ট্যাক্স রেট ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০১৮ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হচ্ছে। এ ট্যাক্স সিজন শেষ হবে ১৫ এপ্রিল সোমবার। তবে ১৫ এপ্রিল সোমবার এবং ১৬ এপ্রিল মঙ্গলবার Emancipation day অর্থাৎ District of Columbia ছুটির দিন থাকায় কেবল মেইন এবং ম্যাচাসুইটস স্টেটে ট্যাক্স সিজনের শেষ দিন ধার্য্য হয়েছে ১৭ই এপ্রিল বুধবার। কোনো জরিমানা ছাড়াই Individule ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে।
এনরোলমেন্ট এজেন্ট ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সবার কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় লোভের বশবর্তী হয়ে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন শাস্তি যোগ্য। ট্যাক্স সিস্টেমে তথ্য গোপনের বিষয় সহজে উদঘাটনের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। ভুল তথ্য পরিবেশনের বিষয়টি উদঘাটিত হলে চরম মূল্য দিতে হতে পারে অভিযুক্তদের। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ ফেরত, ইন্টারেস্ট, জরিমানাসহ ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।
তিনি জানান, সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস আপডেট করতে হয় প্রতি বছরই। যা ট্যাক্স প্রস্তুতকারীদের নির্ভুল ট্যাক্স প্রিপেয়ারে সহায়তা করে। দক্ষ. অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরাই কেবল পারেন নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা করতে।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন :৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। www.karnafullytax.com
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








