Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ৫

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: January 13, 2019 | 11:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। মেক্সিকোতে ঝড়টি শুরু হলেও পরে যুক্তরাষ্ট্রে এসে এটি তুষারঝড়ে পরিণত হয়। ঝড়টি এখন রাজধানী ওয়াশিংটন ও ভার্জিনিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এর আগে ঝড়ের কারণে মধ্যপশ্চিমাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়।

তুষারঝড়ে মিজৌরি ও কানসাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়। শনিবার (১২ জানুয়ারি) সেখানে ১০ ইঞ্চি পর্যন্ত পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, মিজৌরি ও কানসাসের সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

তুষারঝড়ের কারণে সেন্ট লুয়িসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়াশিংটনে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। ভার্জিনিয়ার অধিবাসীদের সতর্ক করে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV