বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যান সম্পাদক সোলাইমান আলী, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দিবা, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আলী গজনবী, কফিল উদ্দিন চৌধুরী, প্রফেসর আনিসুর রজমান, সেচ্ছাসেবক লীগের কবীর আলী, কাপাসিয়া পৌর আওয়ামীলীগরে সভাপতি আইয়ুব আলী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
বক্তারা বলেন, ১০ জানুয়ারী যদি বঙ্গবন্ধু দেশে ফিরে না আসতেন তবে স্বাধীনতার স্বাদ বাঙালি জাতি পুরোপুরি পেতোনা। বঙ্গবন্ধু ফিরে এসে যখন দেশ গড়ার কাজে কাজ শুরু করেন, ঠিক তখনই তাকে স্বপরিবারে হত্যা করা হয়। ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় বেচে যান তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। জীবনের ঝুকি নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশে ফিরে আসেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights