যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমানের সাথে অ্যাসাল’র মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমানের সাথে ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’-অ্যাসাল’র মতবিনিময় সভা হয়েছে। ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’-অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টার কার্যালয়ে গত ১৩ জানুয়ারী রোববার রাতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন, সেক্রেটারি সৈয়দ আলম, অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টার উইম্যান’স কমিটির চেয়ার ফারহানা আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট জামিল ইমরান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এক পর্যায়ে নিউইয়র্ক থেকে টেলিকনফারেন্সে মতবিনিময়ে যুক্ত হন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ উদ্দিন।
ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করতে জর্জিয়ায় অ্যাসাল’র কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সভায় গত মধ্যবর্তী নির্বাচনে অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অ্যাসাল’র পক্ষ থেকে অভিনন্দন জানান হয়। ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য শেখ রহমানও নির্বাচনে তাকে সর্বাত্মকভাবে সমর্থন ও সহযোগিতা করার জন্য ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’-অ্যাসাল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অ্যাসাল’র কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সবসময় তার সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এর আগে ১৩ জানুয়ারী রোববার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জর্জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে সেখানে অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন ও সেক্রেটারি সৈয়দ আলম তাদের অভ্যর্ত্থনা জানান।
অ্যাসাল’র প্রতিনিধি দলটি ১৪ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত সিনেটর শেখ রহমানের শপথ অনুষ্ঠান এবং সিনেটর শেখ রহমান সহ মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া স্টেটে বিজয়ী বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্মানে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে ১৫ জানুয়ারী নিউইয়র্কে ফিরে আসে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








