Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সভা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: January 16, 2019 | 9:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলকে হত্যার প্রতিবাদে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায়
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র ছাত্রদল এবং তার বন্ধুদের আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ছাত্র দল নেতা ফরিদ খন্দকারের সভাপতিত্বে এবং শাহবাজ আহমদ ও ফাহিম শাকিল অপুর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও চেয়ারম্যান আনহার মিয়া, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, ওয়াহেদ আলী মন্ডল, যুক্তরাষ্ট্র যুব দলের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল খান হারুণ, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রব কাওছার আহমদ, বিয়ানীবাজার বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল হাকিম, নিউইয়র্ক স্টেট যুব দলের সহ সভাপতি বুরহান উদ্দিন, সেলিম আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা মহানগর ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, জাবেদ আহমদ, তাহমিদ আহমদ, মোহাম্মদ লাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গুম হওয়া নেতা ইলিয়াস আলীর পতœী তাহসিনা রুশদী লুনা ও মরহুম সোহেলের ভাই সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল আনসারী, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সুমন আহমদ, ফাহমিদ খান, রাফসান আহমদ, রাজ খান, তপু আজিজ, নজরুল, আশীষ দাস, জুবায়ের ইসলাম, সেলিম, শাকিল, তোফায়েল আলম, রকি আহমদ, নীল আহমেদ। অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা কোন পদ পদবী ব্যবহার করেননি। সবাই অনুষ্ঠানে উপস্থিত থেকে চমৎকার একটি অনুষ্ঠান করেছেন। যারা আয়োজনে ছিলেন তারা হলেন- ফরহাদ খন্দকার, সায়েম আহমেদ, ইয়াসিন আহমেদ, শাহবাজ আহমদ, ফাহিম শাকিল অপু, শাকিল আহমদ ও জাহেদুল হক চৌধুরী।
টেলিকনফারেন্সে ইলিয়াস পত্মী তাহসিনা রুশদী লুনা বলেন, আজকের দিনটি অত্যন্ত বেদনার দিন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে সায়েম আহমেদ সোহেল তার বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে সকাল বেলায় ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেয়ার পর তিনি দেখতে পান যে ছাত্রলীগ এবং পুলিশের কর্মকর্তারা ভোট ভর্তি করে ভোটার বাক্স পরিবর্তন করছেন। এর প্রতিবাদ করতে গেলেই ছাত্রলীগ সন্ত্রাসী ও পুলিশ সোহেলকে গুলি করে। গুলি সোহেলের বুক ভেদ করে চলে যায় এবং সাথে সাথেই সে মৃত্যুরকোলে ঢলে পড়ে। তিনি বলেন, আমিই সোহেলকে বালাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক করেছিলাম। সে সব সময়ই আমার সাথে যোগাযোগ করতো। তার প্রত্যাশা ছিলো ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকার যে ভোট ডাকাতি করে আবারো ক্ষমতায় আসবে তা চিন্তা করেনি। তিনি বলেন, সোহেল দেশ এবং দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তার এই মৃত্যু বৃথা যাবে না।
সোহেলের ভাই লুৎফুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, বাংলাদেশে এখন মানুষের কোন অধিকার নেই। অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই সোহেলের মত জীবন দিতে হবে। তিনি সোহেলের হত্যাকারীদের বিচার চেয়েছেন আল্লাহর কাছে।
জিল্লুর রহমান জিল্লু বলেন, সোহেল আসলে মারা যায়নি। সে আমাদের মাঝে বেঁচে রয়েছে এবং থাকবে। তিনি বলেন, শেখ হাসিনা যে এবার ভোট ডাকাতি করেছেন তার জলন্ত প্রমাণ হচ্ছে সোহেল। সোহেল ভোট ডাকাতি দেখেছে বলেই তাকে হত্যা করা হয়েছে। সারা দেশেই ডিজিটাল ভোট ডাকাতির এক অনন্য নজির স্থাপন করেছে স্বৈরাচারি শেখ হাসিনা সরকার। ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার হচ্ছে ভোট ডাকাত এবং অবৈধ সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
জাকির এইচ চৌধুরী বলেন, স্বৈরাচারি শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার এক মাত্র উপায় হচ্ছে আন্দোলন এবং সংগ্রাম। কারণ নির্বাচনে না গেলে বিনা ভোটে আর নির্বাচনে গেলে ভোট ডাকাতি। সুতরাং এই সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনে ব্যবস্থা করতে হবে।
আবু সাঈদ আহমদ বলেন, সোহেলের রক্ত বৃথা যাবে না। সোহেলের শোককে শক্তিতে পরিণত করতে হবে। সেই শক্তির প্রয়্ােগ করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষতাচ্যুত করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, আমরা ভোট ডাকাতির এই নির্বাচন মানি না। তিনি এই নির্বাচন বাতিল করে অভিলম্বে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে সোহেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহবাজ আহমদ। উল্লেখ্য, একই দিন ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা বালাগঞ্জে গিয়ে সোহেলের কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV