Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সাংবাদিক আমানুল্লাহ কবীর ও আবু বকর চৌধুরীর ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 16, 2019 | 9:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর এবং দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী’র ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে উভয়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়েছে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন-এর বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে উভয়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক আমানুল্লাহ কবীর (৭২) বাংলাদেশ সময় বুধবার (১৬ জানুয়ারী) প্রথম প্রহর অর্থাৎ রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অপরদিকে দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী’র বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ জানুয়ারী) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। মঙ্গলবার ভোরে নিজের বাসায় স্ট্রোক করেন আবু বকর চৌধুরী। এ সময় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV